Logo
শিরোনাম :
রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং রাঙামাটিতে নারী নির্যাতন ও হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার সিন্ধু পানি চুক্তি : অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি

কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু

ঝুলন দত্ত (গিরি সংবাদ) কাপ্তাই / ৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকাধীন শিলছড়ি চেয়ারম্যান ঘাঁটা সংলগ্ন কর্ণফুলি নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে মো: মোসকান নামে ৭ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর ১ টা ৩০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার। তিনি আরোও জানান, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি চালক মো: মুছার ৭ বছর বয়সী কণ্যা শিশু মোসকান তার দাদা মো: ইউসুফ এর সাথে কর্ণফুলি নদীতে গোসল করতে যান।

এসময় মেয়েটি তার দাদার অজান্তে নদীতে নেমে গিয়ে তলিয়ে যায়। তার দাদা মনে করেছিলেন মেয়েটি ঘরে চলে এসেছেন। পরে ঘরে তাকে না পেয়ে কর্ণফুলি নদীতে গিয়ে দেখে মেয়েটা ভেসে উঠেছে। এরপর তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, মেয়েটি হাসপাতাল আনার আগে মারা গেছেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ