Logo
/ লিড নিউজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপদ্রীপ চাকমা বলেছেন, প্রকৃতি ও পরিবেশের কোনো পরিবর্তন না ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করা হবে। পার্বত্য চট্টগ্রামে পানি শূন্যতা হ্রাস ও এ অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে আমরা বাঁশ এর ফলন ও এর ব্যবহার বাড়াতে চাই। পরিবেশ রক্ষায় বাঁশ খুবই কার্যকরী ও গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামে আমরা সেগুন, মেহগনি আকাশি গাছ লাগাতে আর উৎসাহিত করছি না। পার্বত্য চট্টগ্রামের পানি শূন্যতা হ্রাস এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকালে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে FAO-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টিভ জিয়াওকুন শী (Jiaoqun Shi) ও তার প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপদ্রীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সকলের উপযোগী প্রকল্প গ্রহণের জন্য FAO প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ন্যাচারাল রিজার্ভ ফরেস্ট এখানে শতাব্দিকাল যাবৎ একইভাবে রয়েছে। আমরা চাই, পার্বত্য চট্টগ্রামে FAO গৃহীত প্রকল্পগুলোর স্থায়িত্ব টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আশাবাদ প্রকাশ করে বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের খাদ্যের নিরাপত্তা ও জীবন যাত্রার মান উন্নয়নে টেকসই জীবিকার সংস্থান করতে FAO এর গৃহীতব্য প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা ইকোসিস্টেমে পরিবেশবান্ধব বাঁশ চাষকে গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। উপদেষ্টা বলেন, পাহাড় টিকিয়ে রাখতে হলে বন-জঙ্গল, ঝিরি, ঝরণা, বাঁশ ঝাড়ের চাষ বাড়াতে হবে। কাপ্তাই লেক এর পানি সংরক্ষণ ও এর তীরবর্তী এলাকায় কৃষিজ, ফলজ, বনজ সম্পদ গড়ে তোলাসহ পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট বাস্তবায়নে ২৬টি উপজেলায় কাজু বাদাম, কফি চাষ, ইক্ষু চাষের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এসকল অর্থকরী আবাদে নতুন করে প্রকল্প গ্রহণের জন্য FAO প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানানপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শুভাশিষ চাকমা, FAO এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ জিয়াওকুন শী (Jiaoqun Shi), সহকারী কান্ট্রি রিপ্রেজেন্টিভ ইমানুন নবী খান, ন্যাশনাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার এমদাদুল হক চৌধুরী এবং ইউএনডিপি’র কর্মকর্তা এ এ মং প্রমুখ উপস্থিত ছিলেন।# বিস্তারিত...
প্রেস বিজ্ঞপ্তি: বন্দর নগরীতে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক সাথে এক সৌজন্য
রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। রাজস্থলীতে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে এক রিটের শুনানি
গত ১০ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে দ্য টাইমস অফ ঢাকা আয়োজিত এক ঝাকঁজমকপূর্ন অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক সাইদুর রহমান রিমনকে আজীবন সম্মাননা’ প্রদান হয়। পুরো অনুষ্ঠানটি ছিল
চলমান অবৈধ ইটভাটা বন্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার ১১জানুয়ারী-২০২৫ লংগদু উপজেলায় ০১ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয় লংগদু উপজেলা প্রশাসন। এছাড়া গত ০১-০১-২৫ তারিখ উপজেলায় আরও একটি ইটভাটা
দ্বীনিশিক্ষা ও মানবসেবামূলক সংস্থা আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের আয়োজনে নগরীর লালদীঘি ময়দানে দুইদিনব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রথম দিনে হাজারো দ্বীনদার মানুষের সমাগম ঘটে। মাহফিলে। তাছাড়া আলাদা
হাইকোর্টের নির্দেশনানুসারে রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জরিমানাও আদায় করেছে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ড. ইউনূস আসছিল কোন আইনে? কোন সংবিধানে? কোন বিধিতে ছিল? উপদেষ্টা পরিষদ হলো, হাসিনা চলে গেলো, শপথ করলেন কোন আইনে?’