Category: খেলাধুলা

  • দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

    দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

    অলিম্পিকের আঞ্চলিক দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র এর পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ ড্র করে হাভিয়ের মাচেরানোর দল। তবে প্রথম ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলেছে।

    ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ ড্র করে আর্জেন্টিনা। একই মাঠে অনুষ্ঠিত হয় ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচ। ম্যাচের ৫৭ মিনিটে মরিসিওর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও ১০ মিনিট পরই ভেনেজুয়েলাকে সমতায় ফেরান বলিভার। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়া ব্রাজিল আবারও পয়েন্ট খোয়ায় কি না, এমন শঙ্কা যখন প্রবল হয়ে উঠেছে, তখন ৮৮ মিনিটে ব্রাজিলকে দ্বিতীয় গোল এনে দেন গিলের্মে বিরো। বক্সের বাইরে থেকে শটে করা গোলটিতে সহায়তা করেন এনড্রিক। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

    চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে চূড়ান্ত পর্বের শেষ দিনে প্যারাগুয়ের প্রতিপক্ষ ১ পয়েন্ট নিয়ে চারে থাকা ভেনেজুয়েলা। ম্যাচটি প্যারাগুয়ে ড্র করতে পারলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।

    এমনকি হারলেও উঠবে, যদি রোববার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যেকোনো এক দল জয় পায়। আর ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেই চলবে, যদি ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে অন্তত ড্রও করে। আর্জেন্টিনার জন্য জয় ছাড়া বিকল্প নেই।

  • দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না আর্জেন্টিনা

    দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না আর্জেন্টিনা

    প্যারিস অলিম্পিকের বাছাইপর্বের চূড়ান্ত পর্বে আবারও হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র এর পর দ্বিতীয় ম্যাচেও প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে হাভিয়ের মাচেরানোর দল। এতে কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলের টিকিট।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। আগামী জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের মূল পর্বে খেলতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের।

    সেই লক্ষ্যে খেলতে নেমে ম্যাচে তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় মাচেরানোর শিষ্যরা। ম্যাচের প্রথম গোলটি করেন আর্জেন্টিনার পাবলো সোলারি। বিরতির আগ মুহূর্তে (৪২ মিনিট) ম্যাচ সমতায় ফেরান প্যারাগুয়ের ডিয়েগো গোমেজ। ম্যাচের ৭০ মিনিটে নুনেজের গোলে প্যারাগুয়ে ব্যবধান ২-১-ও বানিয়ে ফেলে।

    তবে ৮৪ মিনিটে থিয়াগো আলমাদা পেনাল্টিতে গোল করে সমতা ফেরান। ৯০ মিনিটে এনজো গনসালেস প্যারাগুয়েকে দ্বিতীয়বার এগিয়ে দিলে হারের শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে এক পয়েন্টের সমতাসূচক গোল এনে দেন ফেদেরিকো রিদোনদো।

    লাতিন আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলের টিকিট পাবে দুইটি দল। সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্যারাগুয়ে দুটি টিকিটের একটি প্রায় নিশ্চিত করে ফেলেছে। অপর টিকিটের জন্য চূড়ান্ত পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

    আগামী ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। যেখানে ব্রাজিল ম্যাচটি ড্র করলেই উঠে যাবে মূল পর্বে। কিন্তু আর্জেন্টিনাকে টিকিট নিশ্চিত করতে হলে অবশ্যই জিততে হবে সেলেসাওদের বিপক্ষে।

  • বাংলাদেশ ও ভারত সাফের যৌথ চ্যাম্পিয়ন

    বাংলাদেশ ও ভারত সাফের যৌথ চ্যাম্পিয়ন

    অবশেষে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এর আগে নির্ধারিত সময় ও ২২ শটের টাইব্রেকারে ম্যাচে সমতা থাকায় টসে নির্ধারণ করা হয় বিজয়ী দল। যেখানে টস ভাগ্যে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে ভারত। কিন্তু বাংলাদেশের আপত্তির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেন ম্যাচ কমিশনার শ্রীলঙ্কান ডি সিলভা ডিলান। ম্যাচ রেফারি পুনরায় টাইব্রেকারের নেয়ার সিদ্ধান্ত জানান। কিন্তু এবার বেঁকে বসে ভারত। রাত সাড়ে দশটার পর পুরস্কার প্রদান মঞ্চে সাফ সেই জটিলতার নিরসন করে। বাংলাদেশ ও ভারত উভয় পক্ষকে সন্তুষ্ট করে যুগ্ম শিরোপা ঘোষণা করে সাফ।

    এর আগে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে আজ ফাইনালে তারা খেলতে নেমেছিল।

    ম্যাচের বয়স তখন ৮ মিনিট। বাংলাদেশের রক্ষণভাগের সুযোগ নিয়ে এগিয়ে যায় অতিথিরা। ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার বাড়ানো বল বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পেয়ে যান শিবানী দেবী৷ বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী বক্সের সামনে এগিয়ে এসেও নাগাল পাননি। ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে ভারতকে লিড এনে দেন শিবানী।

    এর দুই মিনিট পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মুনকি আক্তার। উল্টো এগিয়ে যাওয়ার পর রক্ষণে জোর দেয় ভারত। বারবার চেষ্টায় সেই রক্ষণ ভাঙতে ব্যর্থ লাল-সবুজের দল।

    ম্যাচের ২৮তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আরও একটি জোরাল আক্রমণ করে ভারত। এবার অবশ্য শিবানীর বুলেট গতির শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক। ম্যাচের ৩৪তম মিনিটে ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে স্বপ্নার দূরপাল্লার শট গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় বাংলাদেশকে। এর এক মিনিট পরই ফের স্বপ্নার শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক আনিকা দেবী। ফলে প্রথমার্ধ পিছিয়ে থেকেই শেষ করে বাংলাদেশ।

    বিরতির পরও গোলের ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। তাতে মেলেনি সমাধান। ম্যাচের ৮২তম মিনিটে দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। কিন্তু দুর্বল শটে সেটাও ভেস্তে যায়। তিন মিনিট বাদে আরেকটি শটও ভারতের বারে লেগে ফিরে আসে। একের পর এক আক্রমণে ব্যর্থ হয়ে ম্যাচ হারের দুয়ারে ছিল বাংলাদেশ। ওমন মুহূর্তেই চমক দেখা সাগরিকা। আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশের সাগরিকা বক্সের আগে জটলায় বলের নিয়ন্ত্রণ নেন৷ নিজ প্রচেষ্টায় বক্সে বল নিয়ে কোনাকুনি শটে গোল করেন সাগরিকা। যাতে আনন্দে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

    টস অনুযায়ী ভারত চ্যাম্পিয়ন। বাইলজ অনুযায়ী টস হয় না, সাডেন ডেথে খেলা চলবে। ম্যাচ কমিশনার ভুল স্বীকার করে ভারতকে খেলায় ডাকে। তারা খেলায় আর আসেনি। এই নিয়মানুযায়ী বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা৷ কিন্তু টসে ভারত জেতায় এবং সিদ্ধান্ত হওয়ায় ম্যাচ কমিশনার ও সাফ মিলে মাঝামাঝি সিদ্ধান্ত নেয়।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারত ১-০ গোলে এগিয়ে। ৯০ মিনিটের খেলা শেষ। ভারতের শিরোপা উদযাপনের অপেক্ষা। সেই মুহূর্তে সাগরিকা গোল করে বাংলাদেশকে ম্যাচ ফেরান।

    রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। ৩ মিনিটে আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশের সাগরিকা বক্সের আগে জটলায় বলের নিয়ন্ত্রণ নেন৷ নিজ প্রচেষ্টায় বক্সে বল নিয়ে কোনাকুনি শটে গোল করেন সাগরিকা। যার গোলে বাংলাদেশ প্রথম পর্বের ম্যাচে ভারতকে হারিয়েছিল।

    টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময় সমতা থাকলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানেও ১১-১১ গোলে সমতা হয়। এর ফলে টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টস ভাগ্যে জয় হয় ভারতের। তবে এই টস করা নিয়ে আপত্তি জানাতে থাকেন বাংলাদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা। পরে সিদ্ধান্ত বদলান ম্যাচ কমিশনারও।

  • এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

    এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

    ইরানের রেকর্ড চতুর্থ শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে এবারও কাতার। বুধবার (৭ ফেব্রুয়ারি) দোহায় দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়ে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় স্বাগতিকরা। শনিবার ফাইনালে জর্ডানের মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

    স্বাগতিকতকার পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবারের আসরে কাতারকে শিরোপার ফেবারিট মনে করেননি অনেকে। বুধবার সেই ধারণা বদলে দেওয়ার সেমিফাইনালে ইরানকে প্রতিপক্ষ পায় কাতার। দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটি। চতুর্থ মিনিটে ইরানের গোলদাতা ইতালিয়ান সিরি-আ লিগের ক্লাব রোমার ফরোয়ার্ড সর্দার আজমউন।

    গোল খেয়েই গা ঝাড়া দিয়ে ওঠে কাতার। ১৭ মিনিটে মিডফিল্ডার জাবের আবদুসালাম দলকে সমতায় ফেরানোর পর ৪৩ মিনিটে উইঙ্গার আকরাম আফিফ লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল শোধ দেয় ইরান। গোলদাতা ডাচ ক্লাব ফেইনুর্দের অ্যাটাকিং মিডফিল্ডার আলিরিয়াজ জাহানবাখশ। ৮২ মিনিটে কাতারকে ফের এগিয়ে নেন স্ট্রাইকার আলমোয়েজ আলি। যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে ইরানের শেষ প্রচেষ্টা পোস্টে লাগলে হৃদয় ভেঙ্গেই মাঠ ছাড়ে ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

  • আবারও হার মেসির মায়ামির

    আবারও হার মেসির মায়ামির

    এক ম্যাচ পর আবারও হার দেখলো ইন্টার মায়ামি। জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে টাইব্রেকারে হারের মাধ্যমে প্রাক-মৌসুমের প্রস্তুতি শেষ হলো লিওনেল মেসি বাহিনীর।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত সময় খেলা ছিল গোলশূন্য ড্র। শেষে জয়-পরাজয় নির্ধারণে হলো টাইব্রেকার। সেখানে ৪-৩ ব্যবধানে হেরে গেছে মেসির ক্লাব। যদিও তিনি নিজে একটিও স্পট কিক নিতে আসেননি।

    ভিসেল কোবে ও ইন্টার মায়ামির ম্যাচটিতে দাপট দেখায় স্বাগতিকরা। ২৪ মিনিটের মাথায় বিপজ্জনক ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন সার্জিও বুসকেটস। প্রথমার্ধে দুদলই গোল করতে ব্যর্থ হওয়ায় হয়। এ ছাড়া প্রথম ভাগে ম্যাচও ছিল নিস্প্রাণ।

    বিরতির পর ৬০ মিনিটের মাথায় ডেভিড রুইজের বদলি হিসেবে মাঠ নামেন মেসি। জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে তখন করতালিতে স্বাগতম জানানো হয় মায়ামি অধিনায়ককে। মাঠে নামার পরই ভিসেল কোবে রক্ষণভাগে আক্রমণ শানায় মার্কিন ক্লাবটি। ম্যাচের ৭১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মায়ামি। লুইস সুয়ারেজের বাইসাইকেল কিক গোলবারের পাশ দিয়ে বের হয়ে যায়।

    ৭৯ মিনিটে মেসির শট ঠেকিয়ে দেন কোবে গোলরক্ষক ওবি। গোল লাইনের একদম সামনে থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার রিও হাতসুসে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

  • ভারতকে হিংসা করে বলেই পাকিস্তান ভালো করে না: মোহাম্মদ শামি

    ভারতকে হিংসা করে বলেই পাকিস্তান ভালো করে না: মোহাম্মদ শামি

    ওয়ানডে বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের সাবেক বেশ কিছু ক্রিকেটার বেশ হাসির রোল তুলেছিলেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য আইসিসি কী কী ষড়যন্ত্র করছে- সে বর্ণনায় এমন কিছু বলছিলেন যে কোনো যুক্তিতেই তা মেনে নেওয়া কঠিন।

    এর মধ্যে হাসান রাজার নাম সবার আগে আসবে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৩০২ রানের জয়ের পর বলেছিলেন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরাদের জন্য আলাদা বল দেওয়া হচ্ছে। এতদিন পর এসে সে কথার প্রতিক্রিয়া দেখালেন শামি।

    মুম্বায়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫৭ রান করেছিল ভারত। এতে দারুণ এক ব্যাটিং উইকেটের চিন্তা মাথায় এলেও একটু পর যা হয়েছে তা একটু হতাশাজনক। তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৫৫ রানে অলআউট হয়।

    ভারতীয় পেসার বিশেষ করে মোহাম্মদ শামি (৫ উইকেট) ও সিরাজের (৩ উইকেট) সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। ম্যাচ শেষে পাকিস্তানের এক টিভি শোতে যাওয়া হাসান রাজা বলেছিলেন, ‘দেখে মনে হচ্ছে দ্বিতীয় ইনিংসে অন্য বল দেওয়া হয়েছে। আমার ধারণা, আইসিসি, আম্পায়ার বা বিসিসিআই ভারতীয় বোলারদের ভিন্ন বল দিচ্ছে। প্রথমে ব্যাট করা দল সাড়ে তিন শ করেছে আর তাড়া করতে নামা দল পাত্তাই পায়নি। মোহাম্মদ শামি যেভাবে বল করেছে, অ্যাঞ্জেলো ম্যাথুসও স্তব্ধ হয়ে গেছে। আমাদের সময়ে মাত্র একটা বলই ব্যবহার করা হতো এবং তাতে সুইং ও রিভার্স সুইং পাওয়া যেত।’

    সাবেক পাকিস্তানি ব্যাটসম্যানের এমন কথা নিয়ে হাসাহাসি হয়েছিল। আকাশ চোপড়া একে ‘কমেডি’ বলেছেন। ওয়াসিম আকরাম জিজ্ঞেস করেছিলেন, রাজা কী দিয়ে নেশা করছেন। কারণ, কদিন আগেই এশিয়া কাপের ফাইনালে ভারতের পেসারদের সামনেই ৫০ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেদিন সিরাজ পেয়েছিলেন ৬ উইকেট।

    শামিকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিল নিউজএইটিন। শামি জবাবে একদম ধুয়ে দিয়েছেন রাজাকে, ‘তারা ক্রিকেটটাকে হাস্যকর বানিয়ে ফেলছে। কারণ এখন আর আমরা একে অপরের সাফল্য উপভোগ করি না। প্রশংসা করলে খুব খুশি হয়ে যাই, কিন্তু হারলেই মনে করি প্রতারণা করা হয়েছে। আমাদের সময়ে ওদের (পাকিস্তান) রেকর্ড দেখুন, ওরা আমাদের ধারেকাছে নেই। হিংসাটা স্পষ্ট। এত হিংসা নিয়ে ভালো ফল পাবেন না।’

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

    যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের মতো ২০টি দল নিয়ে আয়োজিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। বিশটি দলের অংশগ্রহণে হতে যাওয়া বিশ্বকাপে আগ্রহের বিষয় ছিল, কীভাবে গ্রুপ নির্ধারিত হয়।অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ( আইসিসি)।

    আজ এক বিবৃতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। পহেলা জুন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্ব আসর। পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব মাঠে গড়াবে। চারটি গ্রুপের মধ্যে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে।

    ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ৯ জুন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচের ভেন্যু নিউইয়র্ক। ‘ডি’গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এমন গ্রুপ দেখে বাংলাদেশের চেয়েও চিন্তায় থাকবে দক্ষিণ আফ্রিকা। ২০২২ টি-টোয়েন্টির পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকেও হারিয়েছিল ডাচরা।

    গ্রুপের পঞ্চম দল নেপাল বাছাইপর্ব পেরিয়ে এসেছে। কেবল ‘ডি’গ্রুপ বাদে বাকি সব গ্রুপেই বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সংখ্যা একাধিক। তাছাড়া একমাত্র এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে।

    শ্রীলঙ্কার বিপক্ষে ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ১০ জুন সাকিবদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

    এদিকে ভারত ও পাকিস্তান যে একই গ্রুপে পড়বে সেটা তো জানাই ছিল। এবং দুই দল যেন কোনোভাবেই প্রথম পর্বে বাদ না পড়ে সেটিও নিশ্চিত করা হয়েছে। ‘এ’গ্রুপে বাবর আজম-কোহলিদের অপর তিন সঙ্গী হিসেবে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। অবিশ্বাস্য বাজে বিশ্বকাপ না কাটালে ভারত ও পাকিস্তানের সুপার এইটে ওঠা নিশ্চিত।

    ‘বি’গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান। টুর্নামেন্টের আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ‘সি’গ্রুপে আছে নিউজিল্যান্ড, উগান্ডা, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি।

    প্রতিটি গ্রুপের দুই শীর্ষ দল খেলবে সুপার এইট। সেখানে আবার তারা দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ভেন্যু হিসেবে রয়েছে বার্বাডোসের কেনিংটন ওভাল, ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, ত্রিনিদাদের প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড ও সেন্ট লুসিয়ার অ্যারন্স ভ্যালি স্টেডিয়াম।

    যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের অ্যাসেনশাওয়ার পার্ক, ফ্লোরিডার লডারহিল ও ট্যাক্সাসের গ্র্যান্ড পিরে স্টেডিয়াম। ২৬ ও ২৭ জুন হবে বিশ্বকাপের দুইটি সেমি ফাইনাল। বার্বাডোজে বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন।

  • জয় দিয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা

    জয় দিয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা

    প্রিমিয়ার লিগ ফুটবলে জয় দিয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা। লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে লাস পালমাস। যার সুবাদে ১২ মিনিটেই লিড নেয় পালমাস।

    ১-০ তে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতালানরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৫৫ মিনিটে বার্সাকে সমতায় ফেরান তোরেস। এরপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে স্বস্তির জয় এনে দেন অধিনায়ক গুন্দোয়ান। ১৯ ম্যাচে ১২ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে কাতালনরা।

  • টেস্টে অভিষিক্ত আমের জামেল

    টেস্টে অভিষিক্ত আমের জামেল

    অ্যানিমাল চলচ্চিত্রের ‘জামাল কুদু’ গানে এখন নাচছেন সবাই। সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছেন সবাই। ওদিকে অস্ট্রেলিয়ায় পারফরম্যান্সের আলোয় সত্যি সত্যি ‘কুদু’ (প্রিয়/ সুন্দর) হয়ে উঠছেন পাকিস্তানের আমের জামাল।

    চা বিরতির একটু আগেও ৫ উইকেটে ২৮৯ রান ছিল অস্ট্রেলিয়ার। বিরতি থেকে ফেরা অস্ট্রেলিয়া থেমে গেল ২৯৯ রানে! মাত্র ১৩ বলের মধ্যে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আরেকটু পরিস্কার করে বললে, আমের জামালের ৭ বলের মধ্যে ৪ উইকেট পড়েছে স্বাগতিকদের।

    সব মিলিয়ে ৬৯ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই টেস্ট অভিষিক্ত আমের জামেল। পাকিস্তানও পেয়েছে ১৪ রানের লিড।

    অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন জামাল। অভিষেক ইনিংসে ৬ উইকেত পেয়েছেন। পরের টেস্টেও দুই ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।

    আর সিডনিতে তো জামাল একাই খেলছেন। প্রথম ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো পেসারদের পিটিয়ে শেষ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছেন জামাল। তাতে সঙ্গী মীর হামজার অবদান ৭।

    ৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে আমের জামাল পাকিস্তানকে তিন শ পার করে দিয়েছিলেন। কিন্তু জামালের মূল কাজ তো বোলিং।

    গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে উসমান খাজাকে আউট করেছিলেন। আজ স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন জুটিটা যখন ম্যাচ পাকিস্তানের নাগালের বাইরে নেওয়ার হুমকি দিচ্ছিলেন তখনই হাজির হন জামাল এবং বাবরে ক্যাচ বানান স্মিথকে। ১৮৭ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়ে।

    কিন্তু মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি ৮৪ রানের জুটিতে আবার দলকে ফ্রন্টফুটে নিয়ে যান। কিন্তু চা বিরতির পর এক ঝোরো স্পেলে আবার আলোটা নিজের দিকে কেড়ে নিলেন।
    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর হাল ধরেছেন সাইয়ুম আইয়ূব ও বাবর আজম। এই পরিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৫৫ রান পাকিস্তানের।

  • মনে রাখার মতো সুখবর পেলেন ওয়ার্নার

    মনে রাখার মতো সুখবর পেলেন ওয়ার্নার

    চাইলেও সিডনি টেস্টকে কখনো ভুলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। সাদা জার্সিতে অস্ট্রেলিয়ার হয়ে বাঁহাতি ওপেনারের এটাই শেষ ম্যাচ। ওয়ার্নারের বিদায়ী টেস্ট আরও বেশি আলোচিত হয়ে ওঠে তাঁর ব্যাগি গ্রিন বা টেস্ট ক্যাপগুলো হারিয়ে যাওয়ায়।

    পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে মেলবোর্ন থেকে সিডনি আসার পথে হারিয়ে যায় ক্যাপগুলো। সেখানে ওয়ার্নারের ২০১১ সালের অভিষেক টেস্টের ক্যাপের পাশাপাশি আরেকটি ব্যাগি গ্রিন ছিল। মঙ্গলবার ওয়ার্নার নিজে ক্যাপ হারিয়ে যাওয়ার খবর জানিয়েছিলেন। সেটি ফেরত দেওয়ার আর্তিও জানান তিনি।

    অবশেষে সুখবর পেয়েছেন সিডনিতে ক্যারিয়ারে ১১১তম টেস্ট খেলতে নামা ওয়ার্নার। হারিয়ে যাওয়ার চারদিন পর ব্যাগি গ্রিন দুটো ফেরত পেয়েছেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্নার।

    সিডনির টিম হোটেলে শুক্রবার ওয়ার্নারের ক্যাপ দুটি পাওয়া গেছে। এগুলো কীভাবে সেখানে এসেছে, এটা জানা যায়নি। ব্যাগি গ্রিন ফিরে পেয়ে শুক্রবার ইনস্টাগ্রামের ভিডিওতে ক্যাপ হাতে নিয়ে ওয়ার্নারকে বলতে শোনা যায়, ‘আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি, এটা আপনাদের জানাতে পেরে আনন্দিত ও স্বস্তি বোধ করছি। এটা দারুণ সংবাদ।’

    ক্যাপ ফেরত পেয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি ওয়ার্নার, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। (সবার প্রতি) আমি কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট- সবাইকে ধন্যবাদ।’

    ব্যাগি গ্রিনের প্রতি অস্ট্রেলিয়ান ওপেনারের আবেগ উঠে এসেছে পরের লাইনে, ‘প্রত্যেক ক্রিকেটারই জানে, ক্যাপ তাদের কাছে কতটা স্পেশাল। আমি এটা বাকি জীবনে কখনো ভুলব না।’

    এর আগে মঙ্গলবার ক্যাপ হারিয়ে যাওয়ার খবর জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, কেউ পেয়ে সেটি ফেরত দিলে তাঁকে কোনো ঝামেলায় পড়তে হবে না। সে সময় ওয়ার্নার বলেছিলেন, ‘এটি (ব্যাগি গ্রিন) আমার কাছে অনেক আবেগের। এ সপ্তাহে যখন মাঠে নামব, তখন এটা (ব্যাগি গ্রিন) আমার হাতে থাকবে, এমনটাই চাইব।’

    ব্যাকপ্যাক ফিরে পাওয়ার আর্তি জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘আপনার যদি ব্যাকপ্যাকটা দরকার হয়, আমার কাছে অতিরিক্ত আরো একটা আছে। আপনি কোনো ঝামেলায় পড়বেন না। দয়া করে ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা আমার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন। যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন, আমি আপনাকে এটি খুশিমনে (ব্যাকপ্যাক) দিয়ে দেব।’

    ওয়ার্নারের ব্যাগি গ্রিন ফিরে পাওয়া প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ‘যে ব্যাগের ভেতরে এগুলো (ব্যাগি গ্রিন) ছিল, সেটি অক্ষত অবস্থায় টিম হোটেলে পাওয়া গেছে। ভেতরের সব জিনিস ঠিকঠাক আছে। মঙ্গলবার থেকে ব্যাপক খোঁজাখুজি করা হয়েছে। অনেক জায়গার সিসি-টিভি ফুটেজ চেক করা, বেশ কয়েকটি পক্ষের প্রচেষ্টার পরেও ব্যাগটি কোথা থেকে হারিয়ে গিয়েছিল, সেটা সেটা জানা যায়নি।’

    সিডনিতে পাকিস্তানের বিপক্ষে বিদায়ী টেস্টে তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে সফরকারীদের ৩১৩ রানের জবাবে ২৯৯ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। পাকিস্তান এগিয়ে ১৪ রানে। প্রথম ইনিংসে ৬৮ বলে ৩৪ রান করেছেন ওয়ার্নার।