Category: খেলাধুলা

  • রাঙামাটি সরকারি কলেজ মাঠে ওয়ান ডে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।

    রাঙামাটি সরকারি কলেজ মাঠে ওয়ান ডে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।

    রাঙ্গামাটি সরকারি কলেজের নিচের মাঠে রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবিব আজম প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এই ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শু ভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি ইদ্রিস হাওলাদার, জেলা ছাত্রদল সহ-সভাপতি মোহাম্মদ সুমন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।

    শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩ টায় আয়োজিত এই টুর্ণামেন্টে মোট বার টি দল অংশ গ্রহণ করে।
    উদ্বোধনী খেলায় প্রথমেই অংশ গ্রহণ করে কাটাছড়ি পহর ক্লাব ও গিয়াস উদ্দিন স্মৃতি ক্লাব। খেলা শুরুর আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবীব আজম বলেন,
    “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
    তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের টুর্ণামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই।”
    তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
    খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো টুর্ণামেন্ট জুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
    উল্লেখ্য,টুর্ণামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।#

  • রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন : হারিয়ে  যাওয়া বউ-ছি ও হা-ডু ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ

    রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন : হারিয়ে যাওয়া বউ-ছি ও হা-ডু ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ

    আকাশ সংস্কৃতির আগ্রাসানে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। একসময় গ্রামগঞ্জ এবং স্কুলে বউছি খেলা, হা- ডু ডু খেলা, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলা দেখা মিললেও আধুনিক সভ্যতার যাঁতাকলে পিষ্ট হয়ে আমরা ইতিমধ্যে হারিয়েছি আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা, আচার, আচরণ, কৃষ্টি এবং সংস্কৃতিকে। আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না বউছি খেলা, দাড়িয়াবান্ধা খেলা কিংবা কানামাছি খেলা কি৷ তাই হারিয়ে যাওয়া এইসব গ্রামীণ খেলাধূলাকে পুনরায় ফিরে আনার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে বউছি খেলা এবং হা- ডু- ডু খেলার আয়োজন করা হয়েছে।

    সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই দুটি খেলা অনুষ্ঠিত হয়।
    শুরুতেই ছেলেদের হা- ডু- ডু খেলা অনুষ্ঠিত হয় এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় । এতে ৩০-২০ পয়েন্ট এ কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন।
    পরে মেয়েদের বউছি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় । এতে উভয় দল ৩৯-৩৯ পয়েন্ট অর্জন করেন। ফলে এ খেলা ড্র হয়।
    এর আগে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় তিনি বলেন, আমাদের গ্রামবাংলার অনেক খেলা আজ বিলুপ্তির পথে, এইসব হারিয়ে যাওয়া খেলাকে পুনরায় আমাদের মাঝে ফিরে আনতে হবে। আজকে রুপসী কাপ্তাই যেই উদ্যোগ গ্রহন করেছেন তা সত্যি প্রশংসনীয়।
    রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী , লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা, সহকারী প্রধান শিক্ষক মুন্নী বড়ুয়া সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা এবং আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের।
    পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
    উদ্বোধনের আগে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ এবং গান পরিবেশন করেন।। #

  • পুলিশ কোন দল-মত-আদর্শের নয় !  এ জনপদের সবার—ডিআইজি আহসান হাবিব পলাশ।

    পুলিশ কোন দল-মত-আদর্শের নয় ! এ জনপদের সবার—ডিআইজি আহসান হাবিব পলাশ।

    বাংলাদেশ পুলিশ কোন দল-মত-আদর্শের সম্পর্কিত নয়। এ জনপদের সকলের জন্য বাংলাদেশ পুলিশ একথা বলেছেন ডিআইজি আহসান হাবিব পলাশ।
    ০২ ও ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশের নির্দেশনায় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে দু’দিনের সম্প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
    শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি”- খেলাধুলায় গড়ে উঠুক সম্প্রীতি” এ স্লোগান নিয়ে ২ নভেম্বর বিকেল ৩টায় শহরের মারী স্টেডিয়ামে জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সম্প্রীতির টুর্ণামেন্টের সম্প্রীতির ফুটবল ম্যাচ এর প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ,বিপিএম-সেবা (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-কমিশনার (হেডকোয়ার্টার্স),ডিএমপি ফরিদা ইয়াসমিন,রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,উপ-পুলিশ কমিশনার, ডিএমপি কাজী নুসরাত এদীব লুনা,জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমা,রাঙামাটি জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান এবং রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদর উপজেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন,স্কুলের কোমলমতি ছাত্রত্র/ছাত্রী সহ অগনিত ফুটপ্রিয় দর্শক।
    প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন,“খেলাধুলা কেবল বিনোদন নয়,এটি সমাজে শৃঙ্খলা,ন্যায়বোধ ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলে। খেলাধুলা মানসিক বিকাশ ও ইতিবাচক চিন্তার অন্যতম মাধ্যম। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের এই আয়োজন প্রমাণ করে-পুলিশ জনগণের বন্ধু,অংশীদার এবং শান্তির অগ্রদূত। পাহাড়ের এই অঞ্চলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সংস্কৃতি রক্ষায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।”
    তিনি আরো বলেন, এ আয়োজনের মাধ্যমে আপানাদের একটি মেসেজ দিতে চায়,আমরা বাংলাদেশ পুলিশ এ জনপদের সবার জন্য,কোনদল,মত-আদর্শের সম্পর্কিত নয়,আমরা বাংলাদেশ পুলিশ এ জনপদের সকলের জন্য কাজ করছি,বাংলাদেশের সমস্ত প্রশাসন কাজ করছে জনপদের সর্বস্তরের মানুষের সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য,তাদের যে কৃষ্টি-কালচার রয়েছে,তাদের যে জীবনাচার রয়েছে,সবার প্রতি আমাদের সম্মান- শ্রদ্ধা ভালবাসা সমান রয়েছে,অটুট রয়েছে। এই জিনিসটিই প্রমান করার জন্য এ উদ্যেগ- আয়োজন।
    অনুর্দ্ধ ১৪ বছর বয়সী ছাত্রদের নিয়ে সম্প্রীতি ফুটবল ম্যাচে আজকের অনুষ্টিত হয় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় বনাম রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়। খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে সমর্থ না হওয়া রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৪- ২ গোলে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হন।
    রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে আগামী ৩রা নভেম্বর সম্প্রীতির মিনি ম্যারাথন সকাল ৭টায় রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে মারী স্টেডিয়াম শেষ হবে এবং সকাল ১০টায় স্টেডিয়ামে সম্প্রীতির হ্যান্ডবল খলা অনুষ্টিত হবে।
    এ খেলা উপভোগ করতে মাঠে গ্যালারী উপচে পরা ভীড় ক্রীড়াপ্রেমী দর্শকদের। বিশেষ করে স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ও প্রবীনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। #

  • চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা

    চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা

    আগামী ২৩ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়োজন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো : রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাদিরা নূর, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.মামুনুর রশীদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মো: আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।

    সভায় আগামী ২৩ এপ্রিল বিকেলে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

    এছাড়া সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ  বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। #

  • রাবিপ্রবিতে আন্ত:বিভাগ শীতকালীন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

    রাবিপ্রবিতে আন্ত:বিভাগ শীতকালীন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

    রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে রাবিপ্রবি আন্ত:বিভাগ শীতকালীন ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ বনাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৩-১ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন মুকুট জয় করে। আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় রাবিপ্রবি’র কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
    এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসাঃ হাবিবা, শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
    ফাইনাল খেলায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়কে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা চাই সবার মধ্যে এ বোধটা তৈরি হোক। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ময়লা ফেলে রাখে যা মোটেই কাম্য নয়। আমাদের সবার মধ্যে স্পৃহা থাকতে হবে যে আমরা একটা ক্লিন ক্যাম্পাস চাই। প্রকৃতির চোখ জুড়ানো এ বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।
    তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বাড়াবার জন্য নিজেদের শ্রম, মেধা ও যোগ্যাতাকে কাজে লাগাতে চাই। আমাদের এই চেষ্টাগুলো বেঁচে থাক। রাবিপ্রবি এখন যে পরিসরে আছে, সে পরিসরে দ্রুত বড় হবে সেই প্রত্যাশায় সবার মাঝে সহযোগিতা, সহমর্মিতা এবং ধৈর্য্য রাখতে একসাথে কাজ করে যাবো।
    উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। এ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • রাবিপ্রবিতে ছাত্রীদের হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

    রাবিপ্রবিতে ছাত্রীদের হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

    রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যকার হ্যান্ডবল ফাইনাল খেলা আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৩:৩০ ঘটিকায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে ১১-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন।
    এসময় রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
    মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। যে যত বেশি খেলাধুলা করবে সে তত বিশ্ববিদ্যালয়সহ সমাজের নানা গুরুত্বপূর্ণ যায়গায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
    ফাইনাল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ বনাম ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ অংশগ্রহণ করে। খেলায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে ১১-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হয়।
    খেলায় ম্যানেজমেন্ট বিভাগের মোহিনী চাকমা ৭ গোল,কেটি বম ২ গোল এবং অভিনন্দা তঞ্চংগ্যা ২ গোল করে।#

  • রাঙ্গামাটির ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ল শহীদ আবদুল আলী একাডেমি :স্কুল ক্রিকেটে চ্যা‌ম্পিয়ন

    রাঙ্গামাটির ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ল শহীদ আবদুল আলী একাডেমি :স্কুল ক্রিকেটে চ্যা‌ম্পিয়ন

    রাঙামাটিতে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আবদুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে অনুষ্ঠিত ফাইনালে তারা রাঙামা‌টি সরকারী উচ্চ বিদ্যালয়কে ৭ উইকেটে পরাজিত করে।

    প্রথমে ব্যাট করতে নেমে রাঙামা‌টি সরকারী উচ্চ বিদ্যালয় ২৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সমীর। জবাবে ব্যাট করতে নেমে শহীদ আবদুল আলী একাডেমি ১৭.২ ওভারে জয় তু‌লে নেয়। গত ম্যা‌চে ২২০ রান করা মাইনু‌দ্দিন এদিন ৫৪ রান ক‌রেন। বল হাতে দারুণ পারফরম্যান্স করেন বিজয়ী দলের আরিফ, তি‌নি ৫টি উইকেট নেন।

    বাংলা‌দেশ ক্রি‌কেট বো‌র্ডের ব্যবস্থানাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন।

    অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন ব‌লেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং উন্নয়নের মাধ্যম। আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। এর মাধ্যমে খেলোয়াড়রা আধুনিক প্রশিক্ষণ পাবে, বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে পারবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বয়ে আনতে সক্ষম হবে।

    তি‌নি ব‌লেন, একজন ভালো খেলোয়াড় হতে হলে শুধু মাঠে অনুশীলন করাই যথেষ্ট নয়, বরং বড় বড় ম্যাচ দেখা, সেরা খেলোয়াড়দের খেলা বিশ্লেষণ করা এবং তাদের কৌশল থেকে শেখাও সমান গুরুত্বপূর্ণ। খেলাধুলায় উন্নতি করতে হলে নিয়মিত চর্চা, অধ্যবসায় এবং প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন করতে হবে।

  • রাঙ্গামাটিতে সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন বীরকন্যাকে রাজকীয় সংবর্ধনা

    রাঙ্গামাটিতে সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন বীরকন্যাকে রাজকীয় সংবর্ধনা

    মুহাম্মদ কামাল (গিরি টিভি), রাঙ্গামাটি।

    উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের জাতীয় বীরকন্যা দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সার্ফ মহিলা ফুটবল টুর্ণামেন্ট ২০২৪, বিজয়ী মহিলা জাতীয় দলের পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা   ও দেশের ১ম আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে  মহিলা রেফারী হিসেবে খ্যাতি অর্জনকারী,আরেক পাহাড়ী বীরকন্যা জয়া চাকমাদের জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দিল পাহাড়ের সর্বোস্থরের মানুষ। রাঙ্গামাটি জেলা প্রসাশনের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন আজ। জেলা প্রসাশক মোশারফ হোসেন খান, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বাধ্যযন্ত্র বাজিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মনিকাদের।  স্টেডিয়ামের মাঠে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে মুহু মুহু করতালিতে স্কুল কলেজ ও সূধীজনদের ভালবাসার পুষ্পডালির  ছিটানো পুষ্পকলিতে বরণ করেছেন উপস্হিত ভক্ত অনুরাগী সহ ফুটপ্রিয় জেলাবাসী।
    এ অনুষ্টানে জেলার সরকারী,বেসরকারী কর্মকর্তা-কর্মচারি, এনজিও, বিভিন্ন সামাজি – সাংস্কৃতিক,সেচ্ছাসেবীদল, জাতীয়তাবাূি যুবদলের জেলা,পৌর,শহর শাখার নেতৃবৃন্দ সহ সমাজে সকল শ্রেনীর মানুষের ছিল বাধঁভাঙ্গা জোয়ার।
    রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে  শনিবার  রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
    কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি  শহর প্রদক্ষিন করে  মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় ।
    তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন,  রাঙ্গামাটি  সেনা রিজিয়ন পার্বত্য  জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  একলক্ষ টাকা করে ও রাঙ্গামাটি পৌরসভা  ৫০ হাজার টাকার চেক প্রদান করে । রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ অন্যন্যরা উত্তরীয় পরিয়ে সন্মানাী চেক, ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন তিন পার্বত্যকন্যাদের।
    পরে রাঙ্গামাটির  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের  পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয় । এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। ।
    ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। #

  • কোয়ার্টারে ফ্রান্স, ইংলিশদের চমক

    কোয়ার্টারে ফ্রান্স, ইংলিশদের চমক

    সমীকরণটা এমন ছিলো যে ইতালি যদি ফ্রান্সের সঙ্গে ড্র’ও করেও তখনো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে কোয়ালিফাই করবে। যদিও সে সুযোগ দেয়নি ফ্রান্স। গতকাল রাতে ইতালিকে ৩-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে পা রেখেছে ফ্রান্স। অন্যদিকে আয়ারল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড।

    মিলানে শুরু থেকেই ইতালিকে চাপে রেখে খেলতে থাকে ফ্রান্স। সাফল্য পেতেও খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন এড্রিয়েন রাবিয়োট। লুকাস দিনিয়ের কর্ণারে বক্সের ভেতর লাফিয়ে হেডের মাধ্যমে গোলের ঠিকানা খুঁজে নেন এই মিডফিল্ডার।

    ম্যাচের ৩৩ মিনিটে আবারও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দিনিয়েরের ফ্রি কিক গোল পোস্টে লেগে ভিকারিও’র গায়ে লেগে বল চলে যায় জালে। ২ মিনিট পর আন্দ্রেয়া ক্যাম্বিয়ানো এক গোল পরিশোধ করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইতালি। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।

    দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৬৫ মিনিটে রাবিয়োট নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-১ এ নিয়ে যান। দিনিয়েরের ফ্রি কিক থেকে দ্বিতীয় গোলটিও হেডে আদায় করে নেন এই মিডফিল্ডার।

    খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। এবারের আসরে দু’দলের প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার পরও ৩-১ ব্যবধানে হেরেছিল ফ্রান্স। এবার সেই প্রতিশোধই নিলো ফরাসিরা।

    এই জয়ে ছয় ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে ফ্রান্সের পয়েন্ট ইতালির সমান ১৩ থাকলে গোল ব্যবধানে দিদিয়ের দেশমের শিষ্যরা এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করে তারা।

    অন্যদিকে রাতের আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ৫-০ গোলে তুলোধুনা করে আরেক গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে ইংল্যান্ড।

    ম্যাচে আক্রমণে এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ডেডলক ভাঙতে পারছিল না ইংল্যান্ড। সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ফলে গোলহীনভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

    বিরতির পর আইরিশদের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে সফলতা পায় ইংলিশরা। ৫৩ থেকে ৫৮ মিনিট এই ৫ মিনিটের ঝড়ে উড়ে যায় আয়ারল্যান্ড। সফল স্পটকিক থেকে গোলের সূচনা হয় হ্যারি কেইনের মাধ্যমে।

    ৫৫ মিনিটে আবারও গোল উদযাপনে মাতে ইংল্যান্ড। প্রতিপক্ষের পায়ে লেগে আসা বলে দারুল ভলিতে স্কোরলাইন ২-০ করেন অ্যান্থনি গর্ডন।

    তিন মিনিট পর আলতো টোকায় ইংলিশদের ৩-০ গোলের লিড এনে দেন কনর গ্যালঘার। এরপর ৭৫ মিনিটে বদলি হিসেবে নেমে বোয়েন ও ৭৯ মিনিটে টেইলর হারউড বেলিস গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

    গ্রুপের আরেক ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারানো গ্রিসের পয়েন্টও ১৫। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে আছে তারা, শীর্ষ পর্যায়ে ওঠার প্লে-অফ খেলবে তারা। ৬ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। ছয় ম্যাচের সবগুলোই হেরেছে ফিনল্যান্ড।

    ইংল্যান্ডের এই জয়ের মাধ্যমে দলটির অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী বছর টমাস টুখেলের কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করবে ইংলিশরা।

  • রাঙামাটিতে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্টের

    রাঙামাটিতে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্টের

    এম.নাজিমউদ্দিন,রাঙামাটিঃ-
    রাঙামাটি অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্ট বৃহস্পতিবার ২২ফেব্রুয়ারী জিমনেসিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
    রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।
    সদর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন ইসলামসহ উপজেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন।