Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়!

দক্ষিণ কোরিয়ার সীমান্তে দুই শতাধিক গোলা ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ৬০১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
দক্ষিণ কোরিয়ার সীমান্তে দুই শতাধিক গোলা ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া থেকে ২০০টির বেশি কামানের গোলা ছোড়া হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ইয়েওনপিয়েওং দ্বীপের দিকে গোলাগুলো ছোড়া হয়। খবর বিবিসি

তবে গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি। সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সিউল। একইসঙ্গে এ কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ বলেছে তারা।

এর আগে ২০১০ সালে দ্বীপটিতে বেশ কয়েকবার গোলা হামলা চালিয়েছিল পিয়ংইয়ং। তাতে চারজনের মৃত্যু হয়েছিল।তবে এবার উত্তর কোরিয়ার গোলা নিক্ষেপের পর ইয়েওনপিয়েওং দ্বীপের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলেছে দক্ষিণ কোরিয়া সরকার।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ থেকে জানানো হয়েছে, গোলায় দেশটির সামরিক বাহিনী বা মানুষের কোনো ক্ষতি হয়নি। তবে কোরীয় উপদ্বীপের শান্তি হুমকিতে পড়েছে এবং উত্তেজনা বেড়েছে।

এমন সময় উত্তর কোরিয়া থেকে গোলা নিক্ষেপ করা হলো, যখন কিছুদিন আগেই পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুদ্ধের প্রস্তুতির জন্য দেশটির সামরিক বাহিনী অস্ত্রাগার তৈরি করছে। কোরীয় উপদ্বীপে ‘যেকোনো সময় ছড়িয়ে পড়তে পারে’ এই যুদ্ধ।


এই বিভাগের অন্যান্য সংবাদ