Logo
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা,নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী পরিবার

রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি: / ২৮৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের তিন বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের কমিটির নির্বাচনে সভাপতি পদে কুশল চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দেবাশীষ পালিত রাজা কে নির্বাচিত হয়।

এছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক পদে ডেন্টিস্ট রনজিত কুমার ধর ও সাংগঠনিক সম্পাদক পদে উত্তম কুমার আচার্য প্রমুখ।

সাধারণ সভায় লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র সংগঠনের প্রধান উপদেষ্টা মাধব চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদার, যুগ্ম আহবায়ক পঞ্চানন ভট্টাচার্য, রনজিত নাথ, আশীষ দাশ সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে গত ০২ নভেম্বর লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন পরবর্তী সংগঠনের নব নির্বাচিত সভাপতি কুশল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ রাজা পালিতের সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সভাপতি বাবু কুশল চৌধুরীর ৫১ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা পরিষদে সদস্যদের একে একে সকলের নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেন।

উক্ত পরিচিতি সভায় সংগঠনের উপদেষ্টা বাবু কৃষ্ণ চক্রবর্তী (অবঃ শিক্ষক), স্বপন বিশ্বাস (অবঃ শিক্ষক), স্বপন কান্তি দে, বাবু সত্য নন্দী (অবঃ প্রধান শিক্ষক), দয়াল চন্দ্র দে (অবঃশিক্ষক), শম্ভু কান্তি দে সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাধব চক্রবর্তী তিন বছর মেয়াদী এই ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ