Logo
শিরোনাম :
এলাকার ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণ করতে গিয়ে দূর্বৃত্ত কর্তৃক বাধা – প্রাণনাশের হুমকি। কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ

এলাকার ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণ করতে গিয়ে দূর্বৃত্ত কর্তৃক বাধা – প্রাণনাশের হুমকি।

মোঃ কামরুল ইসলাম, (গিরি সংবাদ) রাঙামাটি / ২৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
Oplus_131072

রাঙামাটিতে নিজ বাসার সামনে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধা, মোবাইল ফোন নিয়ে নেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ করেছেন মোঃ সাইমুন ইসলাম। একই ঘটনায় পরবর্তীতে তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাইমুন।মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সাইমুন ইসলাম এসব অভিযোগ করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে তাঁর নিজ বাসার সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধজনিত সমস্যার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি । তবে এ পরিচয়ের কারণে কোনো বিশেষ সুবিধা নয়, বরং সবার জন্য সমান আইনি প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন সাইমুন। এর মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মোবাইল ফোন নিয়ে নেওয়া ও হুমকির অভিযোগ যাচাই, তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান।তিনি বলেন, আমরা কোনো সংঘাত বা প্রতিশোধ চাই না। আমরা চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।


এই বিভাগের অন্যান্য সংবাদ