Logo
শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা’র সমাপ্তি। রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে সদর হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : রাঙ্গুনিয়া থেকে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ ডাম্পার আটক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন পেলেন রাবিপ্রবি’র ৩ শিক্ষার্থী রাঙামাটিতে ৪টি গ্যাস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা: গ্যাস সরবরাহ স্বাভাবিক কাপ্তাইয়ে সুমি হত্যায় মুহিবলের ফাঁসি : রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়। রাঙ্গামাটিতে বাজার চৌধুরী এসোসিয়েশন সম্মেলনে সভাপতি-দেব কুমার,সম্পাদক-মোস্তফা কামাল নির্বাচিত। মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু নবীন ও বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও শুভকামনা অনুষ্ঠান অনুষ্টিত। রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে সদর হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

ডেক্স নিউজ (গিরি সংবাদ) / ৪২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে রাঙ্গামাটি সদর হাসপাতালে স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, পর্যাপ্ত মানসম্মত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। এ বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ৮অক্টোবরব সকাল ৮ থেকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সিএমএইচের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সিএমএইচের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা মহোদয়, সি ও, সি এইম এইচ মেজর হাসান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সিং কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে রাঙ্গামাটি জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গমতা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে এখানকার অনেক মানুষ প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে রয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি এর পরিধি উত্তরোত্তর বৃদ্ধি করা হবে।”
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ঔষধ পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অঙ্গীকারের প্রতিফলন এবং সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন রাঙ্গামাটি জোন কমান্ডার পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবা গ্রহণকারী অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি চিকিৎসাসেবা গ্রহণকারী জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ