
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ‘বাজার চৌধুরী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ অক্টোবর (সোমবার) বাজার চৌধুরী এসোসিয়েশন, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু
”সৃষ্টিকর্তাই মহান” বাণীকে প্রতিপাদ্য করে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন বাজারের চৌধুরী ও এসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সম্মেলনে বাজার চৌধুরী এসোসিয়েশন, রাঙ্গামাটি পার্বত্য জেলার নবগঠিত কার্যকরী কমিটি গঠিত হয়।
নব কমিটির সভাপতি- জনাব দেব কুমার চাকমা, বাজার চৌধুরী, মাইনীমুখ বাজার।
সহ-সভাপতি- জনাব মোঃ রিয়াদুল আলম রনি, বাজার চৌধুরী, ওয়াজ্ঞা বাজার।
সাধারণ সম্পাদক- জনাব মোঃ মোস্তফা কামাল উদ্দিন, বাজার চৌধুরী, আপার রাঙ্গামাটি।
যুগ্ম-সাধারণ সম্পাদক- জনাব শাক্যমিত্র তংচঙ্গা, বাজার চৌধুরী, রাজস্থলী বাজার, অর্থ বিষয়ক সম্পাদক- জনাব মোঃ মাহমুদুল হাসান মানিক, বাজার চৌধুরী, কাচালং বাজার।
সাংগঠনিক সম্পাদক- ( ৩ জন ) ১। জনাব হিরো চাকমা, সহকারী বাজার চৌধুরী, দুরছড়ি বাজার। ২। জনাব প্রিয় কিশোর চাকমা, বাজার চৌধুরী, করল্যাছড়ি বাজার। ৩। জনাব রয়েল দেওয়ান, বাজার চৌধুরী, নানিয়ারচর বাজার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জনাব মোঃ বেলাল উদ্দিন, বাজার চৌধুরী, চাইল্যাতলী বাজার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক – জনাব অমর বিকাশ চাকমা, বাজার চৌধুরী, বেতছড়ি বাজার, দপ্তর সম্পাদক- জনাব উয়েমং চৌধুরী, সহকারী বাজার চৌধুরী, কাকড়াছড়ি বাজার, মহিলা বিষয়ক সম্পাদক- মিসেস ইন্দিরানী চৌধুরী, সহকারী বাজার চৌধুরী, কাউখালি বাজার।
কার্যকরী কমিটির সদস্য ঃ
জনাব মোঃ আনোয়ার হোসেন, বাজার চৌধুরী, আমতলী বাজার,জনাব ফজলুল করিম, বাজার চৌধুরী, মাহিল্যা বাজার,জনাব আব্দুল্লাহ আল নোমান, বাজার চৌধুরী, নতুন বাজার কাপ্তাই।
অনুষ্ঠানে বক্তারা পার্বত্য অঞ্চলের স্থানীয় বাজারগুলোর সার্বিক ব্যবস্থাপনা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহমর্মিতা রক্ষা এবং স্থানীয় বাজার পরিচালনা ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার বিষয়ে একমত পোষণ করেন।
অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃত্বসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #