Logo
শিরোনাম :
চুক্তি লঙ্ঘন ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তের অভিযোগ: পাহাড়ের শান্তি রক্ষায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন কথা ছিল ডিসেম্বরেই ট্রোম্যান বাড়ি ফেরার : ফিরলেন লাশ হয়ে: এলাকাবাসী ও সহযোদ্ধাদের শ্রদ্ধা আর ভালবাসার অশ্রু জলে চির বিদায়। রাঙ্গাামাটিতে মাদক কারবারি গ্রেফতার ও অনলাইন জুয়া বন্ধের দাবিতে “আলোর ফুলের” মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। একদিনে বিশেষ অভিযানে ৩৫জন আটক : কিশোর গ্যাং, মাদক কারবারি, মাদকসেবী ও অনলাইন জুয়াড়ি । শিক্ষার কোনো বিকল্প নেই,মেধা ও মননে এগিয়ে প্রকৃত মানুষ হতে হবে: দীপেন দেওয়ান এমপি পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন– দীপেন দেওয়ান এমপি নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি

শিক্ষার কোনো বিকল্প নেই,মেধা ও মননে এগিয়ে প্রকৃত মানুষ হতে হবে: দীপেন দেওয়ান এমপি

ঝুলন দত্ত(গিরি সংবাদ) কাপ্তাই / ৪৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টা কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘কাপ্তাই উপজেলা সব দিক থেকে এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নের ব্যাপারে আন্তরিক। শিক্ষার্থীদের মেধা ও মননে এগিয়ে যেতে হবে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. আবদুল হালিমের সভাপতিত্বে জাসাসের সভাপতি ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় 
অনুষ্ঠানে  কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,  কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএর সভাপতি বেলাল হোসেন, অনুষ্ঠানের সদস্যসচিব সাবেক ছাত্রনেতা  মো. আনিছুর রহমান সহ জিসাস কেন্দ্রীয়, জেলা ও কাপ্তাই উপজেলা কমিটির সদস্য এবং বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। #


এই বিভাগের অন্যান্য সংবাদ