Logo
শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন ও সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে
প্রতিযোগিতার মধ্যে ছিল নজরুলসংগীত, নজরুলের গজল, নৃত্য, আবৃত্তি, অভিনয়, রচনা ও চিত্রাঙ্কন। নৃত্য, সংগীত, অভিনয় ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। আর আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে।
এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
উদ্বোধনী বক্তব্যে নেলী রুদ্র বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রেমের কবি। তাঁর সাহিত্য ও সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নজরুল সংগীতে বেতার-টেলিভিশন শিল্পী ঝুলন দত্ত, বেতার ও টেলিভিশন শিল্পী মো. রফিক এবং রওশন শরীফ তানি। আবৃত্তিতে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পলাশ মৃৎসুদ্দী, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বাচিক শিল্পী নূর মোহাম্মদ বাবু বিচারকের দায়িত্ব পালন করেন।
গজল প্রতিযোগিতায় বিচারক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের ফিল্ড সুপারভাইজার মো. মুবিন। রচনা ও চিত্রাঙ্কনে বিচারক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। অভিনয়ে বিচারক ছিলেন কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।
নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নৃত্যশিল্পী সঙ্গীতা দত্ত ও সুপর্ণা বাড়ৈ।
সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাগুলো দুপুর ২টা পর্যন্ত চলে। এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ