
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে জেলা আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
দাঙ্গা সংগঠনের অপরাধে আসামী রফিকুল মওলা (৭০), পদবি- (রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি), পিতা- মৃত আব্দুল হামিদ, মাতা- মৃত সৈয়দা খাতুন, সাং- ভেদভেদী, ০৬নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারী পরোয়ানা মূলে এবং মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আসামী মোঃ জাহেদুল আলম (২২), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, মাতা- সুলতানা বেগম, সাং- গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটির হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আসামী সুমন দেব (৩২), পিতা- মৃত চন্দন দেব, মাতা- শুকলা দেব, সাং- জৈষ্ঠ্যপুরাও, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম; বর্তমান সাং- দক্ষিণ কালিন্দপুর, কৃষ্ণা দেবের বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), ৮ নম্বর ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটির হেফাজত হতে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) প্রাপ্ত হয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গ্রেফতার করা হয়।
মাদক কারবারের অপরাধে আসামী ০১। মোঃ মিলন (৩৮), পিতা- মোঃ রতন, মাতা- ফুলমতি বেগম, সাং- পূর্ব রাউজান ঢালার মোড়, ৯ নং ওয়ার্ড, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, ০২। মোঃ মহরম আলী (৫৮), পিতা- মৃত জাহের আলী, মাতা- মৃত খাতেমুন্নেসা, সাং- ফিশারীঘাট, শান্তিনগর, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ আকাশ (২০), পিতা- জিয়াউর রহমান, মাতা- মোছাঃ ফাতেমা খাতুন, স্থায়ী- সাং- পাঁচরুকি বাজার, ০৬নং ওয়ার্ড, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং- তবলছড়ি বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ জসিম উদ্দিন (৩৯), পিতা- নুরুল ইসলাম, মাতা- রহিমা বেগম, সাং- রূপনগর, ০৬ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
মাদকসেবনের অপরাধে আসামী ০১। মোঃ ফেরদৌস (৫৫), পিতা- মৃত আবুল নওসাদ, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং- পুরাতন পুলিশ লাইন্স সংলগ্ন (ফেরদৌসের বাড়ি), ৩ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি; ০২। বিজন পাল (৩১), পিতা- নিখিল পাল, মাতা- কৃষ্ণা পাল, সাং- ভেদভেদী, ০৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ০৩ ও ০৭নং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#