Logo
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ১৩৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Oplus_131072

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে চলমান মৎস্য আহরণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।
গৃহিত এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে স্বাভাবিক ভাবে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু করতে পারবেন জেলেরা।
সোমবার,২৭জুলাই সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী’র সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হায়দার হোসেন, ব্যবসায়ী নেতা আব্দুর শুক্কুর এবং জেলে প্রতিনিধিরা।

সভায় মৎস্য ব্যবসায়ী ও জেলে প্রতিনিধিরা জানান, এ বছর বিলম্বিত বৃষ্টিপাত, হ্রদের ঘোলা পানি এবং বিভিন্ন স্থানে তীব্র চোরা স্রোতের কারণে বর্তমানে মাছের স্বাভাবিক বিচরণ ও আহরণ ব্যাহত হচ্ছে। এসব কারণে নিষেধাজ্ঞা আরও অন্তত দুই সপ্তাহ বাড়ানোর দাবি জানান তারা।
অন্যদিকে বিএফডিসি, মৎস্য বিভাগ এবং বিএফআরআইয়ের প্রতিনিধিরা জানান, কাপ্তাই হ্রদে অবমুক্ত কার্পজাতীয় মাছের পোনা এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত ছোট মাছের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন। এ বিষয়ে কারিগরি মতামত বিবেচনা করে সভায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়।

দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পূর্বঘোষিত ১ আগস্টের পরিবর্তে আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত কার্পজাতীয় মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি এবং হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে গত ২৫ মে মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও কারিগরি সুপারিশের ভিত্তিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে জেলেরা পুনরায় কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে পারবেন।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নিষেধাজ্ঞার অতিরিক্ত সময়ের ফলে হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে জেলে, ব্যবসায়ী ও স্থানীয় অর্থনীতি ইতিবাচকভাবে উপকৃত হবে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ