Logo
শিরোনাম :
রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোকাদ্দেম সাঈফ( গিরি সংবাদ) / ২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) – এর আয়োজনে রাঙামাটিতে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) বিকাল ৩টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পিআইবি’র প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল একরামুল রাহাত পিএসসি।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহবান জানান।

প্রশিক্ষণে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক সমিতির সভাপতি নন্দন দেবনাথ সহ পিআইবির অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এর আগে, গত শুক্রবার তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শুরু হয়। #


এই বিভাগের অন্যান্য সংবাদ