
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম
তারিখ: ২৫ জুন ২০২৬ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)মোঃ বিল্লাল হোসেন মিয়াজি
মহাসচিব (ভারপ্রাপ্ত) এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফান অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন।
সম্প্রতি ঢাকায় ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমের বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি তাঁর কাছে এ আমন্ত্রণ পৌঁছে দেন।
রাষ্ট্রীয় জানাজা ও দাফান অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার, জনগণ ও প্রয়াত সর্বোচ্চ নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত ইরানি জাতির প্রতি ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।
ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম আমন্ত্রণ পৌঁছে দেওয়ার জন্য ইরানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং এ সৌজন্যকে আন্তরিকভাবে মূল্যায়ন করেন।#