
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক করেছে রাঙ্গামাটি সদর কোতয়ালী থানা পুলিশ।
বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী, দাঙ্গাবাজ, মাদক কারবারী, অবৈধ তৈলমজুদদার ০৩ বছরের সাজাপ্রাপ্ত ৫,০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত ও ১১টি মামলার পলাতক আসামী মোঃ কাউছার ও নরমাল জিআর, সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ মোট ০৫ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জুন ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে
০১। মোঃ কাউছার (৩০), পিতা-মৃত-ছগির আহম্মদ প্রকাশ বুজ্জা মিয়া, মাতা-মোছাঃ আরফা বেগম, সাং-গীতাশ্রম কলোন পোড়া পাহাড়, ০১ নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা। তিনি মাদক কারবাড়ি, ০৩ বছরের সাজাপ্রাপ্ত ৫,০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত ও ক। রাঙ্গামাটি এর রাঙ্গামাটি কোতয়ালী থানার মামলা নং-১৯, তারিখ- ৩০ মার্চ, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; খ। রাঙ্গামাটি এর কোতয়ালী থানার মামলা নং-১৪, তারিখ- ২৪ মে, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, গ। কোতয়ালী থানার মামলা নং-০৪, তারিখ-০৬/০৪/২০২৬খ্রিঃ,ধারা-25(1) The Special Powers Act, 1974 মামলাসহ মোট ১১টি মামলার পলাতক আসামী।
০২। আব্দুল সবুর (৩৮), পিতা- মোঃ আব্দুল মজিদ, মাতা- সাহেরা খাতুন, সাং- পুরান বস্তি, রিজার্ভ বাজার, ০১নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি। ০১নং ওয়ার্ডের সাংস্কৃতিক সম্পাদক, যুবলীগ,রাঙ্গামাটি পৌর শাখা।
০৩। রূপন চন্দ্র দে(৪২), পিতা- যতীশ চন্দ্র দে, মাতা-রাণী বালা দে, স্থায়ী সাং-কানরুখীল, মঙ্গলের হাট, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান সাং-০১নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, ০২নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি। সদস্য, স্বেচ্ছাসেবকলীগ, রাঙ্গামাটি জেলা।
০৪। মোঃ বাপ্পি (২৮), পিতা- অজ্ঞাত,স্থায়ী- সাং- মসজিদ কলোনী, ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি। কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ- ১৬/০৬/২০২৫খ্রিঃ. ধারা- ৫০৬/১৪৩/৩৪১/৩২৪/৩০৭/৩৪ পেনাল কোড, জিআর নং- ৫৮/২৫ কোতয়ালী এর জিআর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী।
০৫। মোঃ মোরশেদ আলম(২৭), পিতা- নুর মোহাম্মদ, মাতা: মোর্শেদা বেগম, সাং- হাসপাতাল সড়ক, ১০২নং রাঙ্গাপানি, থানা- রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি। তিনি সিআর-২৪৩/২০২৬, এর ওয়ারেন্ডভুক্ত পলাতক আসামী সহ মোট ০৫ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান।
(পুলিশ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি)