Logo
শিরোনাম :
কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের।

সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

ডেক্স নিউজ ( গিরি সংবাদ) / ৯৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাজেকে বাঘাইহাট ১৪ বেঙ্গল সেনাজোন পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় হেলিকপ্টার যোগে বাঘাইহাট জোন সদরে অবতরণ করেন। দুর্গগম পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন ও টাইগার টিলা সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
​পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দায়িত্ব পালনের খোঁজখবর নেন। প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মাঝেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
​পাশাপাশি, সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার জন্য তিনি সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
​এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ