
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত হল ‘বাজার চৌধুরী সম্মেলন-২০২৬” ।
আজ ৫ অক্টোবর (সোমবার) বাজার চৌধুরী এসোসিয়েশন, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু
”সৃষ্টিকর্তাই মহান” বাণীকে প্রতিপাদ্য করে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন বাজারের চৌধুরী ও এসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা পার্বত্য অঞ্চলের স্থানীয় বাজারগুলোর সার্বিক ব্যবস্থাপনা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহমর্মিতা রক্ষা এবং স্থানীয় বাজার পরিচালনা ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার বিষয়ে একমত পোষণ করেন।
অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃত্বসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #