Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে বাজার চৌধুরী এসোসিয়েশন সম্মেলনে সভাপতি-দেব কুমার,সম্পাদক-মোস্তফা কামাল নির্বাচিত। মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু নবীন ও বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও শুভকামনা অনুষ্ঠান অনুষ্টিত। রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হল বাজার চৌধুরী সম্মেলন-২০২৬’। পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে এসডিজি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক চুক্তি লঙ্ঘন ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তের অভিযোগ: পাহাড়ের শান্তি রক্ষায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন কথা ছিল ডিসেম্বরেই ট্রোম্যান বাড়ি ফেরার : ফিরলেন লাশ হয়ে: এলাকাবাসী ও সহযোদ্ধাদের শ্রদ্ধা আর ভালবাসার অশ্রু জলে চির বিদায়। রাঙ্গাামাটিতে মাদক কারবারি গ্রেফতার ও অনলাইন জুয়া বন্ধের দাবিতে “আলোর ফুলের” মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ৩৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাঙামাটি পার্বত্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার সাংবাদিকদের সঙ্গে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় জেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং জেলা পরিষদের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনা হয়।

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য সদস্য এবং রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।#


এই বিভাগের অন্যান্য সংবাদ