Logo
শিরোনাম :
রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু

সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ঝুলন দত্ত, কাপ্তাই (গিরি সংবাদ) / ১৮১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরে ১ শত ৮০  দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রম  গণমাধ্যম কর্মীদের অবহিতকরণের লক্ষ্যে কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে  প্রেস ব্রিফিং করা হয়েছে।
রাঙামাটির কাপ্তাই  তথ্য অফিস  এর আয়োজনে বুধবার (১৩ মে) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই প্রেস ব্রিফিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এসময় প্রেস ব্রিফিং এ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ১ শত ৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক,  কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, অনলাইন প্রচার, কৃষক সমাবেশ,  ফ্যামিলি সমাবেশ করা হয়েছে। এছাড়া  মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার করা হয়েছে। প্রতিটি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যহীন।
তিনি আরোও বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রতিটি কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেখে থাকেন।

প্রেস ব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী। এসময় তিনি বলেন, বর্তমান  সরকার দায়িত্ব নেবার পর  ১ শত ৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহন করেছেন। ইতিমধ্যে বিগত ১৪ এপ্রিল হতে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। সরকার প্রতিটি সেক্টরকে আধুনিকায়ন করতে চাচ্ছে। 
কৃষক কার্ড বিতরণ সহ  সরকারের নানা জনকল্যাণমুখী কার্যক্রম কাপ্তাই তথ্য অফিসের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে। 
প্রেস ব্রিফিং এ কাপ্তাই  উপজেলা উদ্যানতত্ত্ববিদ কাজী জোবায়ের রাকিব সরকারের কৃষি ঋণ এবং কৃষক কার্ড বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের  অবহিত করেন। 
এসময় কাপ্তাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ