Logo
শিরোনাম :
কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের।

মানবিকতার উজ্জল দৃষ্টান্ত রাখলেন সিলেটের ডিসি সরোয়ার আলম।

বিশেষ প্রতিনিধি(গিরিসংবাদ) সিলেট। / ৫০৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
Oplus_131072

সৎইচ্ছাই পারে একজন মানুষকে মানবিক হতে। তারই উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকল এই সেই চা বাগানের শ্রমিক মঙ্গল দাসের ঘটনা। যাকে ডিসি সারোয়ার আলম সাহেব কারাগার থেকে মুক্তি করিয়েছেন।

মঙ্গল দাস নিতান্ত একজন গরীব অসহায় দীন মজুর মানুষ,দীর্ঘ দিন উনার ইলেকট্রিক বিল বকেয়া সহ ২০ হাজার টাকা জমা পড়ে। আর সেই টাকা না দিতে পারার কারণে ঐ মামলায় দীর্ঘ ৩ মাস যাবৎ কারাগারে তিনি বন্ধি অবস্থায় ছিলেন।

দেশের বহুল আলোচিত এক সময়ের ডাকসাট জনপ্রিয় ম্যাজিষ্ট্যট,পরবর্তীতে অন্তরীন সরকারের নিয়োগপ্রাপ্ত সিলেটের ডিসি সারোয়ার আলম সাহেব কারাগার পরিদর্শনে গেলে এই অসহায় মঙ্গল দাসের বিষয়টি নজরে পড়ে। তাৎক্ষণিক ডিসি সারোয়ার আলম মঙ্গল দাস কে আশ্বাস প্রদান করেন যে তিনি তার ইলেকট্রিক বিল পরিশোধ সহ জামিনের ব্যবস্থা করবেন। আর সেই কথা অনুযায়ী আজকে মঙ্গল দাসের ইলেকট্রিক বিলের টাকা পরিশোধ সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন বিদ্যুৎ বিষয়ক আদালত।
কথা দিয়ে কথা রেখেছেন আমাদের সিলেটের ডিসি সারোয়ার আলম। এমন সৎ ও নিষ্ঠাবান মানুষ এদেশের তথা সিলেট বাসীর জন্য আশীর্বাদ। মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।#


এই বিভাগের অন্যান্য সংবাদ