Logo
শিরোনাম :
কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত

বাঘাইছড়িতে তেলের তেলেসমাতী শুরু: প্রতি লিটারে দাম বৃদ্ধি ৩টাকা।

আনোয়ার হোসেন(গিরিসংবাদ) বাঘাইছড়ি / ২৭২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ইরান যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধের প্রভাব পড়তে শুরু করছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের বাজারে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তেল নিতে উপচে পরা ভিড় এবং যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। পাম্প মালিকদের দাবী চট্টগ্রামে ডিপু থেকে তারা পর্যপ্ত তেল পাচ্ছে না। চট্টগ্রাম থেকে খালি ড্রাম ফেরত পাঠানো হয়েছে। এদিকে গ্রাহক পর্যায়েও তেল সংগ্রহের তীব্র প্রতিযোগীতা চলছে,চাহিদার তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্প গুলোতে ভিড় করছে। বিভিন্ন পাম্প গুলোতে গিয়ে দেখা যায় বড় বড় কন্টেইনার করে অতিরিক্ত তেল সরিয়ে নিচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যে পাম্প গুলোতে তেল সংকট দেখা দিয়েছে। এদিকে অতিরিক্ত তেলের চাহিদার ফলে কিছু অসাধু পাম্প মালিক প্রতি লিটার তেল ৩ টাকা করে বৃদ্ধি করে বিক্রি করছে, ডিজেল ১০৭ টাকা ও অকটেন/পেট্রোল ১২৫ টাকা বিক্রি করছে। তেলের দাম বৃদ্ধির ফলে যাত্রী ভাড়াও বেড়েছে। সিএনজি মালিক সমিতির সভাপতি আলি আকবর হোসেন,উপজেলা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবী জানিয়েছেন তিনি দাবী করেন এভাবে চলতে থাকলে বাঘাইছড়ির জনজীবনে অস্থিরতা নেমে আসবে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করছেন,পাম্প মালিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।#


এই বিভাগের অন্যান্য সংবাদ