Logo
শিরোনাম :
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান অপহৃত ৭০ বাংলাদেশী জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি ১২ই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন আহমদ বাঘাইছড়ির দুর্গম ৬ ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাবে ভোটের সরঞ্জাম: জেলার হেলিসটি ভোট কেন্দ্র ২০টি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মগনামা–কুতুবদিয়া রুটে সি-ট্রাক চালু রাজস্থলীতে হাতপাখার প্রার্থী জসিম উদ্দীনের ব্যাপক গণসংযোগ রাঙামাটির শিমুলতলীতে সিএনজির উপর মালবাহী ট্রাক চাপায নিহত ১,আহত ১। ধর্মঘট প্রত্যাহার : মানুষকে জিম্মি করে কোন দাবী মেনে নেওয়া হবে না : নিশাত শারমিন হঠাৎ ধর্মঘট : বিপাকে-বিড়ম্বনায় মানুষ,পরিবহণ দূর্বৃত্তদের কাছে জিম্মি রাঙামাটিবাসী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মোকাদ্দেম সাঈফ(গিরিসংবাদ) / ৫৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ শান্তি চায় বলেই তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের সরকার সবাইকে নিয়ে শান্তি ও সাম্যের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সহাবস্থান নিশ্চিত করতে চায়। পার্বত্য অঞ্চলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ