Logo
শিরোনাম :
মৃত্যুকে হার মানাল ডা. গৌরবরা : নতুন জীবন পেল সাপে কাঁটা রুবেল! বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ : অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ  বিশ্বের সংঘাতময় বাস্তবতায় ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৮ ব্যাচের পুনর্মিলনী’ ২০২৬ রাঙ্গামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে দেশে প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মিত হবে: ব্যয় হবে ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা  রাঙ্গামাটিতে পার্বত্য জনগোষ্ঠীর চার দিনব্যাপী উৎসব শুরু পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের দ্ররিদ্র অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ মানবিকতার উজ্জল দৃষ্টান্ত রাখলেন সিলেটের ডিসি সরোয়ার আলম।

অপহৃত ৭০ বাংলাদেশী জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

মোহাম্মদ খোরশেদ হেলালী (গিরিসংবাদ) কক্সবাজার প্রতিনিধি / ১২৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিতে সম্মত হয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

এসব জেলেকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বর্ডার গার্ড বাংলাদেশ) একটি প্রতিনিধিদল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদীর শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হবে। দেশে ফেরত আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরার সময় বিভিন্ন অভিযানে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জন জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি নাগরিক।


এই বিভাগের অন্যান্য সংবাদ