Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং রাঙামাটিতে নারী নির্যাতন ও হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার সিন্ধু পানি চুক্তি : অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি কোতয়ালী থানার অভিযানে মাদক কারবারী ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক: উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ,মাঝিরবস্তি,তবলছড়ির উদ্যোগে বণার্ঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

​কামরুল ইসলাম রানা(গিরিসংবাদ) / ৩৫৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাঙামাটিতে গণভোট ২০২৬ সফল করতে এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অবসর) সুপ্রদীপ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে। একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ গঠন এবং সংবিধানকে স্থায়ী রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। জুলাই আন্দোলনের যোদ্ধারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এই গণভোট সেই স্বপ্ন বাস্তবায়নের একটি বড় ধাপ।
তিনি আরও উল্লেখ করেন যে, গণভোটের প্রশ্নগুলো কিছুটা জটিল হলেও ইতিবাচক পরিবর্তনের স্বার্থে সাধারণ মানুষকে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব বোঝাতে হবে।রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন: ​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। ​রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। ​জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম।​রাঙামাটি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। ​সিভিল সার্জন ডা. নুয়েন খীসা। ​রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক। ​এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়।সভা শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণে গণভোট ২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে একটি ‘ভোটের গাড়ি’ বা ক্যারাভানের শুভ উদ্বোধন করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই ক্যারাভানটি রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করবে।
​উক্ত সভায় বক্তারা দুর্গম পাহাড়ী অঞ্চলে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ