Logo
শিরোনাম :
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং রাঙামাটিতে নারী নির্যাতন ও হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার সিন্ধু পানি চুক্তি : অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার

রাঙামাটির শিমুলতলীতে সিএনজির উপর মালবাহী ট্রাক চাপায নিহত ১,আহত ১।

মোকাদ্দেফ সাঈফ(গিরিসংবাদ) / ৩১৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আজ সকাল ৯টার সময় শহরের শিমুলতলীস্হ চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে সরকারী চাউল বোঝাই ট্রাক খাড়া রাস্তার বামে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা সিএনজি অটো রিক্সার উপর আছঁড়ে পড়ে। এতে সিএনজি ট্রাকের ছাপায় একেবারে লেপ্টে যায়। সিএনজি থাকা অন্য যাত্রীরা বের হতে পারলেও বৃদ্ধা আমেনা নামের এক বেদে নারীর ঘটনাস্থলে মৃত্যু ঘটে এবং একজন আহত হয়।
এ দূর্ঘটনায় পড়া প্রাণে বেচে যাওয়া এক যাত্রীর বর্ণনায় জানা যায়, তারা দূর্ঘটনায় কবলিত সিএনজিতে করে মানিকছড়ি এলাকায় থেকে রাঙামাটির উদ্যেশ্য আসছিলেন,পথিমধ্যে টিভি সেন্টার এলাকায় আসলে আমাদের সামনে চলা ১টি ট্রাক হঠাৎ করে পিছনের দিকে আসতে থাকে,এসময় আমরা ট্রাকটির পিছনে পিছনে আসতেছিলাম,তখন আমরা ভয়ে আমি ও অন্য যাত্রীরা চলন্ত গাড়ি থেকে রাস্তার পাশে লাফিয়ে পড়ি,পরক্ষণে ট্রাকটি সজোরে আচড়ে পড়ে সিএনিজর উপর। এতে ট্রাকের চাপায় সিএনজিটি একেবারে রাস্তার সাথে লেপ্টে যায় কিন্ত আমরা সকলে বের হতে পারলেও সিএনজিতে আমার পাশে বসা বৃদ্ধ মহিলাটি আর বের হতে পারেননি,উনি ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে প্রান হারান।
ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,পুলিশ,সেনাবাহিনীর টহলদল উপস্থিত হয়ে দূর্ঘটনাকবলিত ট্রাক রাস্তা থেকে অপসারণ করে নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করেন। এসময় ঘটবাস্থলে ট্রাক ও সিএনজি চালক হেলারদের কাউকে খুজেঁ পাওয়া যায়নি। দূর্ঘটনার পরপরই তারা পালিয়ে যায় বলে জানান উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। #


এই বিভাগের অন্যান্য সংবাদ