Logo
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার : মানুষকে জিম্মি করে কোন দাবী মেনে নেওয়া হবে না : নিশাত শারমিন হঠাৎ ধর্মঘট : বিপাকে-বিড়ম্বনায় মানুষ,পরিবহণ দূর্বৃত্তদের কাছে জিম্মি রাঙামাটিবাসী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাবিপ্রবি’তে জাতীয় ট্যুরিজম কনফারেন্স ২০২৬ এর দ্বিতীয় দিনের টেকনিক্যাল সেশন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে ১০২ শিক্ষার্থী পেল গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও পুরস্কার রাঙ্গামাটিতে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতারের আলোচনা সভা ও বহিরাঙ্গন অনুষ্ঠান। পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার। রাঙামাটির পর্যটনে নতুন দিগন্ত উন্মোচনে রাবিপ্রবির মিনি ট্যুরিজম হাব। সাংবিধানিক স্বীকৃতিসহ অধিকার আদায়ে আদিবাসী জুম্ম জনগণের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করতে হবে: আদিবাসী ফোরাম। পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙামাটির তাজিম

রাঙামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

​মোঃ কামরুল ইসলাম( গিরিসংবাদ) / ৮৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানে এই আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, জাসাস সবসময় দেশের সংস্কৃতি ও জাতীয়তাবাদ রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।​রাঙামাটি জেলা জাসাসের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
​উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ:
​মামুনুর রশিদ মামুন (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি),​সাইফুল ইসলাম ভূট্টো (সহ-সভাপতি, জেলা বিএনপি),​সাইফুল ইসলাম শাকিল (সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি)
​জাহাঙ্গীর আলম তালুকদার (সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল),
​নুরুল কবির বচ্চন (আহ্বায়ক, জেলা যুবদল)
​রবিউল বাবলু (সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দল),​অলোক বড়ুয়া পিন্টু (সভাপতি, জেলা কৃষক দল)
​নানিয়ারচর উপজেলা শাখা: বিশ্ব চাকমা (সভাপতি), মোঃ শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক), সুমেন্দু চাকমা (সাংগঠনিক সম্পাদক)।
​কাউখালী উপজেলা শাখা: মোঃ কামাল উদ্দিন (সভাপতি), মোঃ লতিফ (সাধারণ সম্পাদক)।
​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা রাঙামাটি জেলা জাসাসকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের সকল আন্দোলনে সংস্কৃতিকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com