Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়!

সেনাবাহিনী ও ইউপিডিএফ-এর ভয়াবহ গুলিবিনিময়: আহত ২, অস্ত্রসহ আটক ৩

রাঙ্গামাটি প্রতিনিধি( গিরি সংবাদ) / ৬২৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আজ মঙ্গলবার (২৪ জুন) ভোরে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মইনেপাড়া স্কুল সংলগ্ন এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর মধ্যে ভয়াবহ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সকাল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত চলমান এই সংঘর্ষে উভয় পক্ষ আনুমানিক কয়েক ডজন রাউন্ড গুলি বিনিময় করে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্র।

 সূত্র অনুযায়ী, সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন (৬০ ইবিবি)-এর ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় ইউপিডিএফ-এর অস্তিত্বের খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের সময় ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা গুলিবর্ষণ শুরু করলে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর একাধিক টিম বিভিন্ন দিক থেকে এলাকা ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

 ঘটনায় সেনাবাহিনীর একজন সদস্য মো. তরিকুজ্জামান খান ডান হাতের আঙুলে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হেলিকপ্টারযোগে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও ইউপিডিএফ (প্রসীত)-এর তিনজন সদস্যকে ঘটনাস্থল থেকে এলএমজি রাইফেল, গোলাবারুদ ও আইডি কার্ডসহ আটক করা হয়।

 আটককৃতদের হলেন: ১. মনসুখ চাকমা (৫০), পিতা মৃত বিন্দু কুমার চাকমা, ২. সিন্ধু মনি চাকমা (২৩), পিতা মনসুখ চাকমা, ৩. অন্তর চাকমা (১৯), পিতা সোনামুনি চাকমা।

 স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির সময় ঘাগড়া উল্টো পাড়ার এক পাহাড়ি ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

 ঘটনার সময় ইউপিডিএফ-এর ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাটি সেনাবাহিনী ঘেরাও করে অভিযান চালায়। অভিযান এখনও চলমান রয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।

 এই সংঘর্ষ আবারও পাহাড়ে সশস্ত্র দলগুলোর সক্রিয়তার প্রমাণ বহন করে। স্থানীয়দের মাঝে এ নিয়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

 উল্লেখ্য, ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টানা অভিযানের মধ্যেও তাদের কার্যক্রম বন্ধ হয়নি। #


এই বিভাগের অন্যান্য সংবাদ