Logo
শিরোনাম :
এলাকার ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণ করতে গিয়ে দূর্বৃত্ত কর্তৃক বাধা – প্রাণনাশের হুমকি। কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ

রাঙামাটিতে ৩০টি হারানো ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

রাঙ্গামাটি প্রতিনিধি(গিরিসংবাদ) / ৫৯২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩০ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।
আজ ১৭ জুন ২০২৫ খ্রি: রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে  উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার সহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#


এই বিভাগের অন্যান্য সংবাদ