Logo
শিরোনাম :
রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং রাঙামাটিতে নারী নির্যাতন ও হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার সিন্ধু পানি চুক্তি : অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি

আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের জরুরী সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ( গিরি সংবাদ) চট্টগ্রাম / ৩৯১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম  চট্টগ্রাম চ্যাপ্টার’র জরুরী সভা ২৪ মে.২০২৫ শনিবার অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন আইওয়্ইাসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । আইওয়াসিএম এর সেক্রেটারী ফারহানা খান যুথীঁর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইওয়াসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন । আইওয়াসিএম এর কার্যক্রম তোলে ধরেন আইওয়াসিএম চট্টগ্রামের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন কে আহবায়ক, নো প্ল্যাস্টিক জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য ফাহাদ রাজ কে আহবায়ক ও আসন্ন ১৪ জুন বিশ^ রক্তদাতা দিবস উপলক্ষে প্রোগ্রাম আয়োজন করার জন্য মিরাজ হোসেন কে আহবায়ক করে কমিঠি গঠন করা হয় । এছাড়া মে ২০২৫ হতে প্রতি মাসে প্রতিজন সদস্যকে ১০০ টাকা হারে মাসিক চাঁদা প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, রেজাউল মোস্তফা মোঃ মিরাজ হোসেন , ফাহাদ রাজ ও উম্মে হাবিবা আইরিন। সভায় নতুন সদস্য স্বপ্না আকতার নিশিকে স্বাগত জানানো হয় । আগামী ২১ জুন ২০২৫ লিডারশীপ ট্রেনিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । এছাড়াও  আইওয়াইসিএম এর চলমান সচেতনতামূলক  প্রকল্প পরিচালনার জন্য চট্টগ্রামের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। #


এই বিভাগের অন্যান্য সংবাদ