Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে রাঙামাটিতে এ্যাম্বুলেন্স মালিকদের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ৩৭৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটির রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে রাঙামাটিস্থ জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি রাঙামাটি জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে মানববন্ধনে সহ-সভাপতি পলাশ কান্তি বড়–য়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সোহেলসহ সাধারণ এ্যাম্বুলেন্স চালকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ই মে বিকেলে রাজধানীর উত্তরা ১০ নম্বর সড়কের একটি ফার্মেসীর সামনে থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফাকে সম্পূর্ন অন্যায়ভাবে তুলে নিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।  #


এই বিভাগের অন্যান্য সংবাদ