Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার

রাঙ্গামাটিতে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন জেলা প্রসাশক।

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ২৭৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টায়  জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের ১,০০,০০০/- টাকার চেক হস্তান্তর করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে  ছাত্র-জনতা অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে আমাদের সামনে শোষনহীন ও বৈষম্যবিহীন নতুন  বাংলাদেশ গড়ার সুবর্ণ  সুযোগ তৈরি করে দিয়েছেন, যেমনি করে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে জাতির পরম আরাধ্য  স্বাধীনতা এনে দিয়েছিলেন। 

 তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার অবদান জাতি চিরকাল স্মরণ করবে। 

উল্লেখ্য যে, ইতোপূর্বে রাঙ্গামাটি জেলা প্রশাসন হতে স্থানীয় উদ্যেগে আহতদের  জন্য ৮০,০০০/- টাকা করে নগদ চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ