Logo
শিরোনাম :
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

চকবাজার থানার ওসির গ্রামের বাড়িতে গুলি বর্ষণ করে গরু লুট

দিলীপ কান্তি নাথ( গিরি সংবাদ) কক্সবাজার / ১৩২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

রাত সোয়া একটা। সড়কে দাঁড়ানো কাটা পিকআপ। ১০০ ফুট দূরত্বে গরুর খামার ও পাকা বসতবাড়ি। মালিক আধো ঘুমে আঁচ করতে পারেন গরুর খামারের দরজা খোলা। বের হয়ে যখনই খামারের পাশে গেলেন গরু ডাকাতেরা বাতি জ্বালিয়ে পরপর দুটি গুলি ছুঁড়েন। তখনই গরু মালিক বাড়িতে ঢুকে নিরাপদে আশ্রয় নেন। ডাকাতেরা খামার থেকে চারটি গরু বের করে ১০০ ফুট দূরত্বে দাঁড় করিয়ে রাখা পিকআপে তুলে নেন। তবে তিনটি গরু তুলতে পারলেও ছোট একটি গরু পিকআপে তুলতে না পেরে ফেলে চলে যান ডাকাতেরা। গুলি ছোঁড়ার কারণে নিঃসংকোচে এবং বিনা বাধায় ডাকাতি শেষ করেন ডাকাতেরা।

রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে পেকুয়া-বরইতলী সড়কের হাজীরঘোনা ব্রিজ (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মাস্টার আহমদ কবিরের ছেলে মনিরুল কবির রাশেদ গরুগুলো লালনপালন করতেন। তাঁর বড়ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি। ঘটনার পর পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গরুর মালিক মনিরুল কবির রাশেদ বলেন, ডাকাতির পর গরুভর্তি পিকআপটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথার দিকে চলে গেছে।

অনেকে ধারণা করছেন, সম্প্রতি ওসি জাহেদুল কবির চকবাজার থানাধীন এলাকা থেকে চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করেছেন। এই ক্ষোভ থেকে গরু ডাকাতেরা ওসির গ্রামের বাড়ির গরু লুট করেছে কিনা খতিয়ে দেখতে দাবি করেছেন স্থানীয় লোকজন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ