Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার

বাঘাইহাট জোন কর্তৃক অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আনোয়ার হোসেন( গিরি সংবাদ ) বাঘাইছড়ি / ১৯৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এর বঙ্গলতলী নামক এলাকায় ভারতীয় সিগারেট জব্দ করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) অভিযানে ৬০ কার্টুন অবৈধ ভারতীয় PATRON ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

বাঘাইহাট জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় সিগারেট নিয়ে  বাঘাইছড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাচার করছে।

এই তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন *করেঙ্গাতলী ক্যাম্প হতে বঙ্গলতলী* এলাকায় *লে: খান আব্দুস সালাম* এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করলে অবৈধ পাচারকারী চক্র ৬০ কার্টুন সিগারেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়,পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য  ৯০০০০ টাকা।

বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ