Logo
শিরোনাম :
রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান

শোরুমে গিয়ে পালাতে বাধ্য হলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক / ২৬৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
শোরুমে গিয়ে পালাতে বাধ্য হলেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি। সম্প্রতি রাজধানীর একটি শপিংমলে শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, দর্শকরা আয়োজক ও পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীমনি দ্রুত স্থান ত্যাগ করেন। এরপরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন এ অভিনেত্রী।

গত শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও অভিনেতা ডি এ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনুরাগীরা। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা। আর এতেই তৈরি হয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এসময় পরীমনিকে বলতে শোনা যায়— আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটি কিন্তু আমার ওপরও পড়ছে।

এ অভিনেত্রী আরও বলেন, আমার সঙ্গে কখনো এমন ঘটেনি। প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে। আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন। আপনারা প্লিজ কারও প্রতি ক্ষোভ, কারও প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না। তবু থামেননি দর্শকরা। এরপরই স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যান এ অভিনেত্রী।

এদিকে এ ঘটনা নিয়ে গত শনিবার রাতে এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। যেখানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের উদ্দেশে তিনি লিখেছেন—যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব। সুষ্ঠু ও সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।


এই বিভাগের অন্যান্য সংবাদ