Logo
শিরোনাম :
পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে এসডিজি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক চুক্তি লঙ্ঘন ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তের অভিযোগ: পাহাড়ের শান্তি রক্ষায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন কথা ছিল ডিসেম্বরেই ট্রোম্যান বাড়ি ফেরার : ফিরলেন লাশ হয়ে: এলাকাবাসী ও সহযোদ্ধাদের শ্রদ্ধা আর ভালবাসার অশ্রু জলে চির বিদায়। রাঙ্গাামাটিতে মাদক কারবারি গ্রেফতার ও অনলাইন জুয়া বন্ধের দাবিতে “আলোর ফুলের” মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। একদিনে বিশেষ অভিযানে ৩৫জন আটক : কিশোর গ্যাং, মাদক কারবারি, মাদকসেবী ও অনলাইন জুয়াড়ি । শিক্ষার কোনো বিকল্প নেই,মেধা ও মননে এগিয়ে প্রকৃত মানুষ হতে হবে: দীপেন দেওয়ান এমপি পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন– দীপেন দেওয়ান এমপি নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ।

এস আলম গ্রুপের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

নিজস্ব প্রতিবেদক / ৮৯৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
এস আলম গ্রুপের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

এস আলম গ্রুপ ও তার সহযোগীদেরসহ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ঋণে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এবার বাংলাদেশ ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর তলব করা চিঠিতে তাদেরকে আগামী ২০, ২৪ ও ২৫ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে।

এছাড়া চিঠিতে ইসলামি ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তা ভূমিকার বিষয়ের বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে।

এর আগে এস আলমের ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি।


এই বিভাগের অন্যান্য সংবাদ