Logo
শিরোনাম :
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন– দীপেন দেওয়ান এমপি নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার

ব্যাংক ডাকাতিতে জড়িত কেএনএফের সদস্যসহ আটক ৪

বান্দরবান প্রতিনিধি / ৫৮৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
ব্যাংক ডাকাতিতে জড়িত কেএনএফের সদস্যসহ আটক ৪

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর তিন সদস্যসহ চার জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে এক জন ব্যাংক ডাকাতির সাথে সরাসরি জড়িত ছিলো। এসময় ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। আটক করা হয় গাড়িটির ড্রাইভারকে।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, গতকাল রোববার গভীর রাতে রুমা ও থানচিতে যৌথবাহিনী অভিযানে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত একটি জীপগাড়ি, গাড়ির ড্রাইভার ও ৩ জন কেএনএফ এর সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সুপার আরো জানান, বান্দরবানের অশান্ত উপজেলাগুলোর সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে চারটি সাঁজোয়া যান (আর্মার্ড পার্সোনাল কেরিয়ার – এপিসি) এসেছে বান্দরবানে। এই সাঁজোয়া যানগুলো বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় ব্যবহার করা হবে।

এপিসি হলো যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত বাহন, যা পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে বহনের জন্য ব্যবহার করা হয়।

এর আগে, রোববার ভোরে কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কেএনএফ’র অন্যতম ওই নেতার নাম চেওসিম বম (৫৫)।

গ্রেপ্তার চেওসিম বম ‘কেএনএফ’ এর আদি সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও)’ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ‘কেএনএফ’ প্রধান নাথান বমের ঘনিষ্ঠজন বলে দাবি করেছে র‌্যাব।


এই বিভাগের অন্যান্য সংবাদ