Logo
শিরোনাম :
কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের।

শিল্পকলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল

বিনোদন প্রতিবেদক / ৬০৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
শিল্পকলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল

অভিনেতা আহমেদ রুবেলের আঁতুড় ঘর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কেননা সেলিম আল দীনের নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকেই তাঁর অভিনয়ের হাতেখড়ি। এবারও শেষবারের মতো সেখানে গেলেন তিনি। তবে আজ সকালে এ যাওয়াটা ছিল অন্যরকম। নিথর দেহে শেষবারের মতো তাঁর শিল্পকলা ভ্রমণ। সহকর্মী ও অনুরাগীরা সেখানে তাঁকে শ্রদ্ধা জানালেন।

ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজারে করে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ শিল্পকলা চত্বরে আনা হয় আহমেদ রুবেলের মরদেহ। গাড়ি থেকে নামানোর সাথে সাথে তাঁকে একনজর দেখতে ঘিরে ধরেন সবাই। শিল্পীকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা।

ঢাকা থিয়েটার ছাড়াও অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেন। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।’

জানা গেছে, শিল্পকলার পর দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ি গাজীপুরের ছায়াঘেরা বাগানে সমাহিত হবেন অভিনেতা আহমেদ রুবেল। বাদ আসর সেখানে তাঁকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির বিশেষ শো-তে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। সেখানে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ