Logo
শিরোনাম :
কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের।

এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

স্পোর্টস ডেস্ক / ৪৬৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

ইরানের রেকর্ড চতুর্থ শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে এবারও কাতার। বুধবার (৭ ফেব্রুয়ারি) দোহায় দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়ে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় স্বাগতিকরা। শনিবার ফাইনালে জর্ডানের মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্বাগতিকতকার পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবারের আসরে কাতারকে শিরোপার ফেবারিট মনে করেননি অনেকে। বুধবার সেই ধারণা বদলে দেওয়ার সেমিফাইনালে ইরানকে প্রতিপক্ষ পায় কাতার। দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটি। চতুর্থ মিনিটে ইরানের গোলদাতা ইতালিয়ান সিরি-আ লিগের ক্লাব রোমার ফরোয়ার্ড সর্দার আজমউন।

গোল খেয়েই গা ঝাড়া দিয়ে ওঠে কাতার। ১৭ মিনিটে মিডফিল্ডার জাবের আবদুসালাম দলকে সমতায় ফেরানোর পর ৪৩ মিনিটে উইঙ্গার আকরাম আফিফ লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল শোধ দেয় ইরান। গোলদাতা ডাচ ক্লাব ফেইনুর্দের অ্যাটাকিং মিডফিল্ডার আলিরিয়াজ জাহানবাখশ। ৮২ মিনিটে কাতারকে ফের এগিয়ে নেন স্ট্রাইকার আলমোয়েজ আলি। যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে ইরানের শেষ প্রচেষ্টা পোস্টে লাগলে হৃদয় ভেঙ্গেই মাঠ ছাড়ে ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত টানা তিনবারের চ্যাম্পিয়নরা।


এই বিভাগের অন্যান্য সংবাদ