Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

দক্ষিণ কোরিয়ার সীমান্তে দুই শতাধিক গোলা ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ৫২২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
দক্ষিণ কোরিয়ার সীমান্তে দুই শতাধিক গোলা ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া থেকে ২০০টির বেশি কামানের গোলা ছোড়া হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ইয়েওনপিয়েওং দ্বীপের দিকে গোলাগুলো ছোড়া হয়। খবর বিবিসি

তবে গোলাগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি। সেগুলো দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সিউল। একইসঙ্গে এ কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ বলেছে তারা।

এর আগে ২০১০ সালে দ্বীপটিতে বেশ কয়েকবার গোলা হামলা চালিয়েছিল পিয়ংইয়ং। তাতে চারজনের মৃত্যু হয়েছিল।তবে এবার উত্তর কোরিয়ার গোলা নিক্ষেপের পর ইয়েওনপিয়েওং দ্বীপের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলেছে দক্ষিণ কোরিয়া সরকার।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ থেকে জানানো হয়েছে, গোলায় দেশটির সামরিক বাহিনী বা মানুষের কোনো ক্ষতি হয়নি। তবে কোরীয় উপদ্বীপের শান্তি হুমকিতে পড়েছে এবং উত্তেজনা বেড়েছে।

এমন সময় উত্তর কোরিয়া থেকে গোলা নিক্ষেপ করা হলো, যখন কিছুদিন আগেই পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুদ্ধের প্রস্তুতির জন্য দেশটির সামরিক বাহিনী অস্ত্রাগার তৈরি করছে। কোরীয় উপদ্বীপে ‘যেকোনো সময় ছড়িয়ে পড়তে পারে’ এই যুদ্ধ।


এই বিভাগের অন্যান্য সংবাদ