Logo
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

ইরাকে সামরিক জোটের মিশন বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক / ৫০৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
ইরাকে সামরিক জোটের মিশন বন্ধের ঘোষণা

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের মিশন বন্ধের ঘোষণা দিয়েছে ইরাকে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায় শুক্রবার (৫ জানুয়ারি) এ বিষয়ে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় একটি বিবৃতি দিয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় একজন মিলিশিয়া নেতা নিহতের পর দেশটিতে বিভিন্ন গোষ্ঠীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই মিশনের ব্যাপারে এ সিদ্ধান্ত নিলো দেশটি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইরাকে আন্তর্জাতিক জোট বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করার ব্যবস্থা নিতে সরকার দ্বিপাক্ষিক কমিটির বৈঠক শুরুর তারিখ নির্ধারণ করছে।’

ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সেনাবাহিনীকে পরামর্শ ও সহায়তার অজুহাতে এখন পর্যন্ত ইরাকে ২ হাজার ৫০০ এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের একতরফা হামলার জেরে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাটিগুলোতে হামলা চালিয়েছে বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী। এ প্রেক্ষিতেই মার্কিন বাহিনীর পক্ষ থেকেও এ হামলা হয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ