Logo
শিরোনাম :
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নির্বাচন ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত বিজিবি

নিজস্ব প্রতিবেদক / ৪৮২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
নির্বাচন ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত বিজিবি

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সেই সঙ্গে কাজ করছে বিজিবির গোয়েন্দা সদস্যরাও। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এসব কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১শ’ ৫৫ প্লাটুন ও ৪৮৭টি নির্বাচনী বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। পাশাপাশি দিনরাত প্রায় ৭০০ পেট্রোল টিম টহলে রয়েছে। সঙ্গে ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করছে।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান জানান, বিশেষ ব্যবস্থাপনায় র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট) রয়েছে, যারা দ্রুতগতিতে অলিগলিতে গিয়ে নাশকতা প্রতিরোধে সক্ষম। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে, দায়িত্ব পালন করবে কুইক রিঅ্যাকশন টিম। তারা হেলিকপ্টারে ঘটনাস্থলে যাবে। এছাড়াও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ বছরই প্রথম চট্টগ্রামের সন্দীপে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কঠোরভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচন যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। পাশাপাশি নির্বাচনের জন্য মাঠে বিজিবি গোয়েন্দা সংস্থা কাজ করবে।

উল্লেখ্য, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় গত ২৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়াও সশস্ত্র বাহিনী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে। এর বাইরেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে মাঠে রয়েছে র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও আনসার বাহিনী।


এই বিভাগের অন্যান্য সংবাদ