Category: সারাদেশ

  • পুলিশ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    পুলিশ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    আজ ২৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম (সেবা), পিপিএম এর বদলিজনিত এবং অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

    অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়সহ উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী পুলিশ কর্মকর্তাগণের সাথে কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন।

    এসময় পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কর্মকর্তাগণকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

    অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

    রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

    নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ)-২৯নভেম্বর-২৪ ইং
    রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন নারী জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাঙ্গামাটিতে নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসকের ইশরাত ফারজানা। তিনি রাঙ্গামাটি জেলায় এই প্রথম নারী জেলা প্রশাসক।
    তিনি ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। তাকে সেখান থেকে বদলি করে রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
    অন্যদিকে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁয়ের নতুন ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিম্নে বর্ণিত কর্মকর্তাদ্বয়কে তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।
    সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।#

  • রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন।

    রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন।

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সন্ত্রাসী কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি।

    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব চাকমা।অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু পাবলিক প্রসিকিউটর, অ্যাডভোকেট মোক্তার আহমেদ সাবেক সভাপতি আইনজীবী সমিতি,সরকারি কৌসুলি( জেলা জজ আদালত) অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, এডভোকেট ফরহাদ চৌধুরী প্রমুখ সহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

    মানববন্ধনে বক্তারা-অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের কে দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবি জানায়। অন্যথায় বাংলাদেশের সকল আইনজীবীরা একত্রিত হয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আদালত প্রাঙ্গণে একজন আইনজীবী হত্যাকান্ডের শিকার হওয়া এটা নজিরবিহীন, সারা বাংলাদেশের আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে বলেও বক্তারা দাবী জানান।

    উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে।

  • সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

    সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

    ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৪ খ্রি.

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা আজ রাতে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে সুন্দর পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের মুল স্রোত ধারার সাথে সম্পৃক্ত রেখে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর। তিনি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, নতুন গঠিত জেলা পরিষদ ও অন্যান্য অফিস এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।
    খেলোয়াড়দের উৎসাহিত করতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আন্তর্জাতিক ফিফা রেফারী হিসেবে জয়া চাকমা, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনা সম্ভব। তিনি পরবর্তিতেও এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য শিক্ষক ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলাধুলা খাতের বরাদ্দ হতে নারীদের খেলাধুলার বিশেষ ট্রেনিং এর জন্য অর্থ বরাদ্দ আছে। তিনি আরও বলেন, রাঙ্গামাটি স্টেডিয়ামের পাশে নারী খেলোয়াড়দের জন্য হোস্টেল নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। রাঙ্গামাটিতে ৪০ একর জায়গা নিয়ে বিকেএসপি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানান তিনি।
    অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বিজয়ী পাহাড়ি কৃতি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রত্যেককে ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপদেষ্টা।
    ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ রাশিদা ফেরদৌস এনডিসি, মং রাজা সাচিং প্রু চৌধুরী, প্রকৌশলী কুবলেশ্বর চাকমা, প্রকৌশলী ক্যাসাচিং মারমা, প্রধান শিক্ষক বীরসেন চাকমা, নলিনী মোহন চাকমা বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি ও তিন পাহাড়ি নারী খেলোয়াড় তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইলিরা দেওয়ান ও ভবেশ চাকমা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সুধীজন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, যুগ্মসচিব কঙ্কন চাকমাসহ তিন জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

  • বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই- পার্বত্য উপদেষ্টা

    বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই- পার্বত্য উপদেষ্টা

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে সৌহার্দ্র্য ও সম্প্রীতির সংযোগ বাড়াতে চাই। বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমরা এক হয়ে কাজ করবো।
    ২২ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাজধানীর বনানী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
    উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেছেন, আমরা আমাদের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, সংস্কৃতি, ঐতিহ্য ধারণ ও লালন করে যেতে চাই। তিনি বলেন, আমরা সকল ভালো কাজের জন্য সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করা ধর্মীয় বিধান মতে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কোনো ভালো কাজের এপ্রিশিয়েশন করা, ভগবান বা দেবতাকে রাজি বা খুশি করার জন্য যে উৎসর্গ ও পূজা করা হয়, তার একটি অংশ হলো গারোদের এই ওয়ানগালা বা নবান্ন উৎসব। সকালে দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গের মাধ্যমে ওয়ানগালা উৎসব শুরু হয়। এসময় শস্যদেবতা বা মিশি সালজং-এর পূজা করেন পুরোহিত জনসন ম্রিং। গারো সম্প্রদায় শরতের শেষে নভেম্বর-ডিসেম্বর মাসে ফসল কাটার সময় নবান্ন উৎসব ওয়ানগালা উদযাপন করে থাকে। এবারের এ উৎসবের আরাধনা হলো সকল ব্যাধি কাটিয়ে যেন আগামী বছর অধিক ফসল উৎপাদন হয় এবং সকলের মঙ্গল ও শান্তি বহমান থাকে।
    অনুষ্ঠানে গারো শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে ‘জুম নৃত্য’, স্ল্যাস-এন্ড-বার্ন ডান্স পরিবেশন করে। ওয়ানগালা উৎসব উপলক্ষে বনানী কলেজ মাঠে ওয়ানগালা উদযাপন কমিটি গারো সম্প্রদায়ের ঐতিহ্যগত খাবার, হস্তশিল্প এবং পোশাক ও রকমারি তৈজসপত্র বিক্রয়ের জন্য বিভিন্ন স্টল স্থাপন করে।
    গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি সাগর রিছিল-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সহধর্মিনী মিজ নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, নকমা (হেডম্যান) জনন্ত চিসিম, ঢাকা মেট্রোপলিটান ক্রিস্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশন, টেট্রা ইঞ্জিনিয়ারিং লি. এর ব্যবস্থাপনা পরিচালক নকমা অন্ত ঘাগরা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর আদিবাসী জামিল রহমান, ইগনেশিয়াস হেমন্ত কুরাইয়্যা, ইম্ম্যানুয়াল বাপ্পী উপস্থিত ছিলেন।#

  • নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা

    নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ) লংগদু।
    রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ ও মোঃ হাবীব আজম কে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।
    রবিবার ২৪ নভেম্বর লংগদু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু সরকারী মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় এ সংর্বধনা অনুষ্ঠিত হয়।

    উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য লংগদু উপজেলার কৃতি সন্তান মোঃ মিনহাজ মুরশীদ, (লংগদু উপজেলা সদস্য) ও মোঃ হাবিব আজম (রাঙ্গামাটি সদর উপজেলা)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হালিম, যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম।,মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, ও  মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক  রফিকুন্নেছা।
    এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা সভাপতি মোঃ রায়হান, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি শাহেদ আলম ইমন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা সভাপতি সুমন তালুকদার প্রমুখ।
    সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ বলেন, আজকে উৎসবমুখর পরিবেশে আমাকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন,তাতে আমি অভিভূত। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদেরকে এগিয়ে যেতে হবে বহুদুর। আমাদের সকলকে এলাকার উন্নতির জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ, জাতি ও দেশের জন্য কাজ করে যেতে হবে। আমাদেরকে প্রকৃত ও সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি অসম্ভব। জ্ঞানে-গুণে মহিমায় আমাদেরকে অবশ্যই উন্নত জাতির সাথে প্রতিযোগিতায় তালে তাল মিলিয়ে চলতে হবে।
    জেলা পরিষদের অন্যতম সদস্য মোঃ হাবীব আজম বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা লংগদু। এই লংগদু উপজেলার উন্নতি ও সমৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় অত্র অঞ্চলের উন্নতি করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী দিনের লংগদু হবে পার্বত্য অঞ্চলের মডেল।
    অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন স্বৈরাচার
    মুক্ত এই দেশে এখন আর কোন বৈষম্য যেন না থাকে, স্বৈরাচার যেন আর কেউ না হয়ে উঠতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের লংগদুর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিশেষ করে লংগদু হতে নানিয়ারচর হয়ে রাঙ্গামাটি যাতায়াতের একমাত্র সড়কপথের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে, কাচালং নদী খননের ব্যবস্থা করতে হবে। উপজেলার মানুষের প্রাণের দাবি পুরনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। এবং স্বৈরাচারী সরকার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত কর্মকান্ড ও পদক্ষেপ চালানোর আহবান জানান।#

  • স্বাধীনমতের ভোটে  নির্বাচিত রাঙ্গামাটি আবাসিক হোটেল নেতৃত্ব: সভাপতি  মোস্তফা-সম্পাদক ইউছুফ

    স্বাধীনমতের ভোটে নির্বাচিত রাঙ্গামাটি আবাসিক হোটেল নেতৃত্ব: সভাপতি মোস্তফা-সম্পাদক ইউছুফ

    মুহাম্মদ কামাল উদ্দিন(গিরি সংবাদ)রাঙ্গামাটি।
    পর্যটন নগরী রুপেররানী রাঙ্গামাটিতে আগত পর্যটকদের প্রধানতম মৌলিক চাহিদা,আবাসন ব্যবস্থাপনার মালিকদের সমন্বয়ে গঠিত রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড এর অংশীজন,সমিতির সদসদের প্রথম সরাসরি স্বাধীন মতামতের মাধ্যমে নিজের পছন্দের যোগ্য ব্যাক্তিকে সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ করে গত ২০নভেম্বর-রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্টিত হয়েছে ।

    এতে মোট সমিতির ৪৮ জন সদস্য সুন্দর শান্তিপূর্ন পরিবেশে সদস্যদের আস্থাভাজন পছন্দজনকে এই প্রথমবারের মত ভোটপ্রয়োগ করে সমিতির আগামী তিন বছরের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন।

    ১৯৯০ সালে রাঙ্গামাটি হোটেল মালিক সমিতি গঠিত হওয়ার পর থেকে এ সংগঠনের নেতৃত্ব মনোনয়নের মাধ্যমে নির্বাচিত করে আসছিল সুদীর্ঘকাল। নানান জল্পনা-কল্পনা আর শত উৎকন্ঠার মাঝে শতস্পূর্ত ভাবে এবারই  প্রথম বহুল আলোচিত-সমালোচিত ও সকলের সমাদৃত রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪খ্রীঃ নিজেদের স্বাধীন মতপ্রকাশের মাধ্যমে তাদের আগামী দিনের যোগ্য নেতৃত্ব বেচে নিলেন গনতান্ত্রিক প্রক্রিয়ায়।

    এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে মূলতঃ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারে নির্বাচনে সভাপতি পদে তিনজন,সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দিতা করেন।

    সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন,তিনবারের সমিতির সভাপতির দ্বায়িত্বপালনকারী হোটেল ড্রীম এর সত্বাধিকারী দীপংকর দেওয়ান। তার নির্বাচনি প্রতিক দেওয়াল ঘড়ি। প্রাপ্ত ভোট-৬,সাইফুল ইসলাম,সত্বাধিকারী-হোটেল সুফিয়া,প্রতিক-মোটর সাইকেল,প্রাপ্ত ভোট-৬ ।

    মোস্তফা কামাল উদ্দীন,সত্বাধিকারী-হোটেল ড্রীম ওয়ে,বাজার চৌধুরী আপার রাঙ্গামাটি। নির্বাচনি প্রতিক-ছাতা,প্রাপ্তভোট-৩৬(বিজয়ী)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নিয়াজ আহমেদ,সত্বাধিকারী-হোটেল স্কয়ার,নির্বাচনী প্রতিক- গোলাপফুল,প্রাপ্তভোট-১৬,ও ইউছুফ চৌধুরী,সত্

    সর্বশেষে রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড-২০২৪খ্রীঃ এর নির্বাচন পরিচালনা কমিশনের ফলাফলে চুড়ান্ত ঘোযানায় মোস্তফা কামাল উদ্দীন,সত্বাধিকারী-হোটেল ড্রীম ওয়ে,বাজার চৌধুরী আপার রাঙ্গামাটির ছাতা মার্কায় ৩৬ভোট পেয়ে সভাপতি ও জনাব ইউছুফ চৌধুরী,আনারস প্রতিক নিয়ে  সর্বাধিক ৩২ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

    রাঙ্গামাটি জেলার অভিজাত শ্রেনীর ঐতিহ্যবাহী রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেডের বহুল কাঙ্কিত-প্রতিক্ষিত এই ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ এর নির্বাচনী পরিচালনা কমিশনে দ্বায়িত্বে ছিলেন,প্রধান নির্বাচনী কর্মকর্তা নিজাম উদ্দিন কোম্পানী,সহকারী প্রধান শফিউল আজম,সত্বাধিকারী-হোটেল মতিমহল,কবি হাসান মন্জু,সত্বাধিকারী-হোটেল লেক সিটি,আরিফুল ইসলাম মানিক,সত্বাধিকারী- হোটেল মাউনটেন ভিউ প্রমূখ। #

  • রাঙ্গামাটিতে সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন বীরকন্যাকে রাজকীয় সংবর্ধনা

    রাঙ্গামাটিতে সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন বীরকন্যাকে রাজকীয় সংবর্ধনা

    মুহাম্মদ কামাল (গিরি টিভি), রাঙ্গামাটি।

    উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের জাতীয় বীরকন্যা দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সার্ফ মহিলা ফুটবল টুর্ণামেন্ট ২০২৪, বিজয়ী মহিলা জাতীয় দলের পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা   ও দেশের ১ম আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে  মহিলা রেফারী হিসেবে খ্যাতি অর্জনকারী,আরেক পাহাড়ী বীরকন্যা জয়া চাকমাদের জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দিল পাহাড়ের সর্বোস্থরের মানুষ। রাঙ্গামাটি জেলা প্রসাশনের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন আজ। জেলা প্রসাশক মোশারফ হোসেন খান, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বাধ্যযন্ত্র বাজিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মনিকাদের।  স্টেডিয়ামের মাঠে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে মুহু মুহু করতালিতে স্কুল কলেজ ও সূধীজনদের ভালবাসার পুষ্পডালির  ছিটানো পুষ্পকলিতে বরণ করেছেন উপস্হিত ভক্ত অনুরাগী সহ ফুটপ্রিয় জেলাবাসী।
    এ অনুষ্টানে জেলার সরকারী,বেসরকারী কর্মকর্তা-কর্মচারি, এনজিও, বিভিন্ন সামাজি – সাংস্কৃতিক,সেচ্ছাসেবীদল, জাতীয়তাবাূি যুবদলের জেলা,পৌর,শহর শাখার নেতৃবৃন্দ সহ সমাজে সকল শ্রেনীর মানুষের ছিল বাধঁভাঙ্গা জোয়ার।
    রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে  শনিবার  রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
    কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি  শহর প্রদক্ষিন করে  মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় ।
    তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন,  রাঙ্গামাটি  সেনা রিজিয়ন পার্বত্য  জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  একলক্ষ টাকা করে ও রাঙ্গামাটি পৌরসভা  ৫০ হাজার টাকার চেক প্রদান করে । রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ অন্যন্যরা উত্তরীয় পরিয়ে সন্মানাী চেক, ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন তিন পার্বত্যকন্যাদের।
    পরে রাঙ্গামাটির  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের  পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয় । এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। ।
    ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। #

  • আপনারা আমার জন্য দোয়া করবেন, সরকার অর্পিত দ্বায়িত্ব সততায়-বিশ্বাসে যেন প্রিয় রাঙ্গামাটি গড়তে পারি।

    আপনারা আমার জন্য দোয়া করবেন, সরকার অর্পিত দ্বায়িত্ব সততায়-বিশ্বাসে যেন প্রিয় রাঙ্গামাটি গড়তে পারি।

    ২২ নভেম্বর -২৪, শুক্রবার জুমা মোবারকে জেলার ঐতিয্যবাহি নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার শাহী জামে মসজিদদে জুমার নামাজ আদায় করতে এসে নবনিযুক্ত জেলা পরিষদ হাবিবে আজম এ কথা বলেন।সদ্য গত ০৭ নভেম্বের ১৫ সদস্যের ১জন চেয়ারম্যান সহ পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ গঠন করা হয় ।
    বয়ান -খুতবা পূর্ববর্তী সময়ে মসজিদ কমিটি ও সম্মানীত খতিব হযরতুল আল্লামা আবু নওশাদ নঈমী আল-কাদেরীর আহ্বানে কয়েক মিনিট শুভেচ্ছা বিনিময় করেন।
    এ সময় নব দায়িত্বপ্রাপ্ত পরিষদ সদস্য হাবিবে আজম শুভেচ্ছা বক্তবে বলেন, সম্মানীত উপস্থিতি মুসল্লী দ্বীনি ভাই – বন্ধুজন, সম্মানীত এলাকার মুরব্বীজন সবার প্রতি সালাম আস্সালামু আলাইকুম, আপনারা ইতিমধ্যে জেলার সম্মানীত নাগরিক হিসেব বিভিন্ন ভাবে জেনেছেন, বৈষম্যহীন,পরিবর্তনের বাংলাদেশ গড়ার নিমিত্তের বর্তমান অর্ন্তরবর্তী সরকার আমাকে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন। আমি এ শহরের আপনাদের ছেলে, মহান আল্লাহর কৃপায় যখন রাঙ্গামাটি জেলাবাসীর জন্য একটি সুযোগ পেলাম, জেলার সকল জাতি-ধর্ম নির্বীশেষে সকলের জন্য করা যায়, এ রকম সুযোগ। তাই আজ মোবারকময় জুমার এক্ষণে আপনাদের সবার কাছে বরকতময় দোয়া চাই, যেন সবাইকে সাথে নিয়ে অসামম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন প্রিয় রাঙ্গামাটি গড়তে পারি। আপনাদের সহযোগিতা – দোয়া প্রার্থনা করছি। আমি যেন আজীবন আপনাদের দোয়ায়- বিশ্বাস- আস্থায় থাকতে পারি। সরকারের গৃহিত কর্মসূচী ও নির্দ্দের্শিত দ্বায়িত্ব সততার সাথে পালন করতে পারি। আপনাদের জন্য জেলা পরিষদে আমার অফিসে দাওয়াত রইল, যে কোন সহযোগিতা, পরামর্শের জন্য আপনাদের আগমন সব সময় অবারিত খোলা থাকবে, ইনশাল্লাহ! #

  • শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

    শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৪ ডিগ্রির ঘরে। তবে বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এতে বাড়তে পারে শীতের অনুভূতি। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এদিন সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রোববার (১৭ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পরদিন বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।

    এছাড়া এই সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

    অন্যদিকে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।