Logo
শিরোনাম :
উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক / ৩১৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না আর্জেন্টিনা

প্যারিস অলিম্পিকের বাছাইপর্বের চূড়ান্ত পর্বে আবারও হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র এর পর দ্বিতীয় ম্যাচেও প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে হাভিয়ের মাচেরানোর দল। এতে কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলের টিকিট।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। আগামী জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের মূল পর্বে খেলতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের।

সেই লক্ষ্যে খেলতে নেমে ম্যাচে তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় মাচেরানোর শিষ্যরা। ম্যাচের প্রথম গোলটি করেন আর্জেন্টিনার পাবলো সোলারি। বিরতির আগ মুহূর্তে (৪২ মিনিট) ম্যাচ সমতায় ফেরান প্যারাগুয়ের ডিয়েগো গোমেজ। ম্যাচের ৭০ মিনিটে নুনেজের গোলে প্যারাগুয়ে ব্যবধান ২-১-ও বানিয়ে ফেলে।

তবে ৮৪ মিনিটে থিয়াগো আলমাদা পেনাল্টিতে গোল করে সমতা ফেরান। ৯০ মিনিটে এনজো গনসালেস প্যারাগুয়েকে দ্বিতীয়বার এগিয়ে দিলে হারের শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে এক পয়েন্টের সমতাসূচক গোল এনে দেন ফেদেরিকো রিদোনদো।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলের টিকিট পাবে দুইটি দল। সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্যারাগুয়ে দুটি টিকিটের একটি প্রায় নিশ্চিত করে ফেলেছে। অপর টিকিটের জন্য চূড়ান্ত পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

আগামী ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। যেখানে ব্রাজিল ম্যাচটি ড্র করলেই উঠে যাবে মূল পর্বে। কিন্তু আর্জেন্টিনাকে টিকিট নিশ্চিত করতে হলে অবশ্যই জিততে হবে সেলেসাওদের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ