Logo
শিরোনাম :
উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

মাদ্রাসা উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র উত্তরাখণ্ড, হতাহত ২৫৪

আন্তর্জাতিক ডেস্ক / ১৮৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
মাদ্রাসা উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র উত্তরাখণ্ড, হতাহত ২৫৪

ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের হলদোয়ানিতে সরকারি জমিতে থাকা মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫০ জন। গতকাল বৃহস্পতিবার থেকে এই সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংঘর্ষের জেরে হলদোয়ানিতে কারফিউ জারি করা হয়েছে। সেইসঙ্গে সেখানকার ইন্টারনেট পরিষেবা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের মুখপাত্র নীলেশ আনন্দ ভারনে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে আধা-সামরিক বাহিনী পাঠানো হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই মাদরাসা ও মসজিদ উচ্ছেদের আগে নোটিশ জারি করা হয়েছিল।

স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রিচা সিং জানিয়েছেন , হলদোয়ানিতে সরকারি জমিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল মাদ্রাসা। সেইসঙ্গে মসজিদও নির্মাণ করা হয়েছিল। আদালতের নির্দেশনা মেনে গত শনিবার রাতেই সেগুলো সিল করে দেওয়া হয়েছিল। স্থাপনাগুলো ভাঙতে বৃহস্পতিবার আসে স্থানীয় কর্তৃপক্ষ। আর এসময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, আদালতের নির্দেশনা মেনে স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য পাঠানো হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ