Logo
শিরোনাম :
সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের। ৫ম দিনের অবরোধে অবরুদ্ধ সাজেক : মানবিক বিপর্যয়ে ৩০ হাজার অধিবাসী। এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক।

সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

ডেক্স নিউজ ( গিরি সংবাদ) / ৫২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাজেকে বাঘাইহাট ১৪ বেঙ্গল সেনাজোন পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় হেলিকপ্টার যোগে বাঘাইহাট জোন সদরে অবতরণ করেন। দুর্গগম পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন ও টাইগার টিলা সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
​পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দায়িত্ব পালনের খোঁজখবর নেন। প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মাঝেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
​পাশাপাশি, সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার জন্য তিনি সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
​এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ