Logo
শিরোনাম :
পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা “প্রিয় নবীজি(স.)’র দেশে” বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ

পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের সন্মানিত আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাঙ্নাগামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে হাসপাতালের চিকিৎসক,নার্সিং কর্মকর্তা,স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ।

সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা:নূয়েন খীসা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের বিদ্যমান নানা সমস্যা,সেগুলোর টেকসই সমাধান এবং সীমিত সম্পদ ও জনবলকে সর্বোচ্চ কাজে লাগিয়ে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। বিশেষ করে, হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের প্রতি আন্তরিক সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্য বিভাগের সম্মানিত আহ্বায়ক হাসপাতালের অবকাঠামোগত ও জনবলসংকট দূরীকরণে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি, যেকোনো পরিস্থিতিতে রোগীদের হাসিমুখে সেবা দিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালকে একটি স্বাস্থ্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।

আলোচনায় সিভিল সার্জন বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ পার্বত্য এলাকার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং একটি পরিচ্ছন্ন ও উন্নত চিকিৎসাসেবা পরিবেশ বজায় রাখতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আহবায়ক এর নেতৃত্বে ও পরামর্শে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে জনসাধারণের স্বাস্থ্য সেবার কাজ চালিয়ে যাব। #


এই বিভাগের অন্যান্য সংবাদ