Logo
শিরোনাম :
রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং রাঙামাটিতে নারী নির্যাতন ও হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

মো: নাজিম উদ্দিন( গিরি সংবাদ) / ১২১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

রাঙ্গামাটি জেলায় কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে গঠিত হলো রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।

সভায় দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে, দুপুরে কসমস রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা আলোচনার ভিত্তিতে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠনের প্রেক্ষিতে একমত হন।

সভায় উপস্থিত ছিলেন-পূর্বকোণের সাখাওয়াত হোসেন রুবেল,আনোয়ার আল হক সম্পাদক দৈনিক রাঙামাটি, দৈনিক সময়ের আলোর মুহাম্মদ ইলিয়াস,বৈশাখী টিভির মুহাম্মদ কামাল উদ্দিন, নিউজ ২৪ এর ফাতেমা জান্নান মুমু, এটিএন বাংলা ও নয়াদিগন্তের পুলক চক্রবর্তী, গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, ডিবিসির সৈকত রঞ্জন চৌধুরী, দৈনিক বণিক বার্তা ও আজাদীর প্রান্ত রনি, প্রথম আলোর মিকেল চাকমা, চ্যানেল আই এর মনসুর আহমেদ, বাংলাদেশ বুলেটিনের শাহ আলম, এটিএন নিউজ ও ডেইলি অবজারভারের ইমতিয়াজ কামাল, , একাত্তর টিভির উছিংচা রাখাইন কায়েস, জিটিভির মিল্টন বাহাদুর, চ্যানেল ২৪ এর জিয়াউল হক, দ্য ডেইলি স্টারের রিকোর্স চাকমা, আজকের পত্রিকার মেহেরাজ সুজন, স্বাধীন দেশের মো. নাজিম উদ্দিন, গিরিদর্পণের শিশির দাশ বাবলা, কালবেলার মিশু দে, ইত্তেফাকের মঈন উদ্দিন বাপ্পী, যায় যায় দিনের ফজলুর রহমান রাজন, বাংলাদেশের আলোর পলাশ চাকমা । জাগো নিউজের আরমান খান, টাইমস টুডের উচ্চপ্রু মারমা, দৈনিক আমার বার্তার বিনয় চাকমা, চ্যানেল ২০ এর তৌসিফ মান্নান, দৈনিক রাঙ্গামাটির পুলিন বিহারী চাকমা, স্মৃতি বিন্দু চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটি জেলায় কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকরা গণমানুষের অধিকার আদায়ের লক্ষে নিবেদিত প্রাণ হিসেবে সক্রিয় থাকলেও নিজেরাও অনেকাংশে অধিকার বঞ্চিত। এছাড়া দুর্নীতি, অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরলেও হুমকি, নির্যাতন শিকার ও আক্রান্ত হচ্ছেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ