Logo
শিরোনাম :
রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

মোঃ সোহেল রানা( গিরি সংবাদ) / ১৯৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামীসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা ও চোলাই মদ।
আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার তবলছড়ি, অফিসার্স কলোনী বিএম স্কুল এলাকা, মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাজী আশরাফুল আজম @ দিপু (৪০)। পুলিশ জানায়, তিনি তবলছড়ি ওয়াপদা কলোনীর বাসিন্দা এবং কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও ১২টি মামলার পলাতক আসামী। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
এছাড়া গ্রেফতার করা হয় ইউসুফ হাসান রতন (৩৪) নামে এক মাদক কারবারিকে। তিনি রাঙামাটির শান্তিনগর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি মাদক বিক্রয় ও সরবরাহে সহায়তা করতেন। অভিযানের সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে দয়াল মনি চাকমা (৪২) নামে আরও এক মাদক কারবারিকে বদিপুর এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
বিশেষ অভিযানে আরও গ্রেফতার হন মোহাম্মদ ইসমাইল (৩২) নামে এক পলাতক আসামী। তিনি ফেনী সদর থানার সিআর নং-৫১৯/২৬, ধারা-৩, যৌতুক নিরোধ আইন, ২০১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ