কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের দ্ররিদ্র অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় কর্ণফুলী পেপার মিলস বারঘোনিয়া ব্রিকফিল্ড মাঠ এলাকায় চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে কেপিএম আবাসিক এলাকার প্রায় ১৫০ জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ শহীদ উল্লাহ্। তিনি বলেন, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের এ উদ্যোগ শুধু উপহার বিতরণ নয়, বরং সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি মানবিক প্রয়াস। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে বলে তিনি মন্তব্য করেন। চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি ও কেপিএম লিমিটেডের হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. জালাল উদ্দিন সাগর, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাংবাদিক এম বাবুলসহ খেলাঘর আসরের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, চম্পাকুঁড়ি খেলাঘর আসর দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক সহযোগিতা, সামাজিক কার্যক্রম এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *